বৃক্ষপ্রাণে প্রকৃতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শেরেবাংলা নগরে শুরু হয়েছে বৃক্ষমেলা। ‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২২ শুরু হয়েছে। নানা জাতের ফুল ও ফলের গাছ, দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির চারা বিক্রির জন্য আনা হয়েছে স্টলগুলোতে। বনজ, ফলদ, ঔষধি গাছ কিংবা ঘর সাজানোর অর্কিড, বনসাই সব ধরনের গাছ আছে এই মেলায়! ক্রেতারা আসছেন দেশি-বিদেশি ফুলের নানা জাত খুঁজে নিতে। ছোট-বড়, নারী-পুরুষ, চাকরিজীবী, ব্যবসায়ী, স্কুল–কলেজের শিক্ষার্থীরা সবাই ঘুরতে এসেছেন মেলায়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাসব্যাপী এই বৃক্ষমেলা চলবে।
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯