ভারতে ঘূর্ণিঝড় ইয়াস
ভারতের ওডিশা রাজ্যে বুধবার সকালে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইয়াস। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। ওডিশার প্যারাদ্বীপে ইয়াসের প্রভাবে ঝোড়ো বাতাস ও ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। ইয়াসে ভারতে এখন পর্যন্ত দুজন প্রাণ হারিয়েছে। ওডিশা সরকার বলেছে, উপকূলের প্রায় দুই লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইয়াস পশ্চিমবঙ্গে বিকেল চারটা পর্যন্ত আঘাত হানেনি। কিন্তু জলোচ্ছ্বাস আঘাত হেনেছে ওই রাজ্যের উপকূলবর্তী শহর দিঘায়। দিঘা শহরের সমুদ্রের তীরবর্তী এলাকাগুলোয় পানি ঢুকে পড়েছে।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৮
২ / ৮
৩ / ৮
৪ / ৮
৫ / ৮
৬ / ৮
৭ / ৮
৮ / ৮