ভিন্নরূপে ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গ্রামে গেছেন বেশির ভাগ কর্মজীবী মানুষ। রাজধানী থেকে সাময়িক বিরতি নিয়েছে চিরচেনা ব্যস্ততা ও ভিড়। নিত্যদিনের যানজট তো নেই-ই, সড়কে গাড়ি কিংবা মানুষেরও যাতায়াত একেবারে হাতেগোনা। রাজধানীর প্রায় সব ব্যস্ত এলাকার চিত্রই এখন এমন। যেসব গন্তব্যে যেতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যেত, সেগুলোতে এখন যাওয়া যাচ্ছে কয়েক মিনিটে। ভিন্নরূপে ঢাকার কয়েকটি ছবি দেখা যাক এই ছবির গল্পে।

১ / ১০
পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় বন্ধ বইয়ের মার্কেটে পত্রিকা পড়ছেন এক ব্যক্তি
২ / ১০
ব্যস্ততম সদরঘাট এলাকা ছিল একদম ফাঁকা
৩ / ১০
বংশাল সড়কে নেই যানবাহনের কোলাহল
৪ / ১০
বাবু বাজার এলাকায় সারি সারি পার্কিং করা ঠেলা গাড়ি
৫ / ১০
সুনসান দিলকুশা এলাকা
৬ / ১০
ঈদের দ্বিতীয় দিন রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিল ছিল পুরোপুরি ফাঁকা
৭ / ১০
রমনা এলাকায় দায়িত্বরত ট্রাফিক সদস্য শামসুল হক
৮ / ১০
মেয়র আনিসুল হক সড়ক আবারও দখল করে ট্রাকের সারি
৯ / ১০
ব্যস্ততম মহাখালী-বনানী সড়কে নেই যানবাহনের দীর্ঘ সারি
১০ / ১০
গুলশান ২ নম্বর চত্বরে হাতেগোনা কয়েকটি গাড়ি