মঙ্গল শোভাযাত্রা

করোনার কারণে গত দুই বছর হয়নি নববর্ষ উদ্‌যাপনের ঐতিহ্যবাহী অনুষ্ঠান মঙ্গল শোভাযাত্রা। পুরোনো গ্লানি, হতাশা আর মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় নতুন বছরকে (১৪২৯) বরণ করতে এবার মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
শোভাযাত্রার সামনের সারিতে নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা
২ / ১২
ঢাকের বাজনায় উন্মাতালে শুরু যাত্রা
৩ / ১২
মুখোশ, টেপাপুতুল, মাছ–পাখির প্রতিকৃতিসহ লোকসংস্কৃতির নানা উপাদান নিয়ে এগিয়ে যাচ্ছে শোভাযাত্রাটি
৪ / ১২
মুখে নববর্ষের সাজ।
৫ / ১২
বিভিন্ন মুখোশ হাতে হাঁটছেন মানুষ।
৬ / ১২
বৈশাখী সাজে ছাতা হাতে এক শিশু।
৭ / ১২
জাতীয় পতাকা উড়িয়ে অতিথিদের নিয়ে শোভাযাত্রা এগিয়ে যাচ্ছে।
৮ / ১২
লোকসংস্কৃতির নানা উপাদানের প্রতিকৃতি নিয়ে চলছে শোভাযাত্রা।
৯ / ১২
পয়লা বৈশাখ উদ্‌যাপনে শিশু কোলে এক নারী।
১০ / ১২
শোভাযাত্রায় বৈশাখী সাজে মানুষেরা।
১১ / ১২
বিদেশিদের অংশগ্রহণও ছিল শোভাযাত্রায়।
১২ / ১২
শোভাযাত্রায় মানুষের ভিড়।