মণ্ডপে মণ্ডপে ঢাকের বাদ্য, উৎসবের রং

দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে সোমবার শুরু হয় বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় পার্বণ শারদীয় দুর্গোৎসব। মঙ্গলবার মহাসপ্তমীতে শুরু হয়েছে দেবী-দর্শন, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান ও প্রসাদ গ্রহণ। মূলত দুর্গোৎসবের মূল পর্বও শুরু হলো আজ। তাই সাড়ম্বরের মাত্রাটাও বেড়েছে। মণ্ডপে মণ্ডপে ঢাকের বোলে যেন ধ্বনিত হচ্ছে বাঙালি হিন্দুদের হৃদয়তন্ত্রীতে বাঁধভাঙা আনন্দের জোয়ার। শোনা যাচ্ছে উলুধ্বনি, শঙ্খ, কাঁসা ও ঢাকের বাদ্য। দেশের হাজার হাজার পূজামণ্ডপ এখন উৎসবে মাতোয়ারা। সনাতন ধর্মাবলম্বীরা দল বেঁধে পূজা দেখতে যাচ্ছেন। বিকেল থেকেই দর্শনার্থীদের ভিড় বাড়ছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
দেবীর বোধন শেষে আজ সপ্তমীতে শুরু হলো মূল পূজা। বোধন, আমন্ত্রণ আর অধিবাসের মধ্য দিয়ে শুরু হলো বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ বিকেলে গুলশান বনানী পূজামণ্ডপ থেকে তোলা
ছবি: সাবিনা ইয়াসমিন
২ / ৯
সপ্তমীতে পূজা প্রার্থনা করতে ভক্ত–অনুসারীরা মণ্ডপে মণ্ডপে ঘোরেন। আজ বিকেলে রাজধানীর সনাতন সমাজ কল্যাণ সংঘ আয়োজিত খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন থেকে তোলা
ছবি: সাবিনা ইয়াসমিন
৩ / ৯
সন্ধ্যায় আলোঝলমল সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকার সনাতন যুব ফোরাম পূজামণ্ডপ। ছবিটি মঙ্গলবার সন্ধ্যায় তোলা
ছবি: আনিস মাহমুদ
৪ / ৯
শারদীয় দুর্গাপূজার সপ্তমীতে অঞ্জলি দিচ্ছেন ভক্তরা। ছবিটি রাজশাহী নগরের ঘোড়ামারা প্রতিশ্রুতি মণ্ডপ থেকে মঙ্গলবার দুপুরে তোলা
ছবি: শহীদুল ইসলাম
৫ / ৯
মহাসপ্তমী তিথির মধ্য দিয়ে শ্রীমঙ্গলের ১৬৬টি মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা। এর মধ্যে একটি মণ্ডপের ভেতর স্থাপন করা শিবের প্রতিমা নজর কাড়ছে অনেকের। মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শাপলাবাগ স্বরলিপি সংঘের পূজামণ্ডপ থেকে
ছবি: শিমুল তরফদার
৬ / ৯
দুর্গাপূজার সপ্তমীতে অঞ্জলির আগে প্রণাম করছেন এক ভক্ত। শীতলাবাড়ি মন্দির, খুলনা শহর, ১২ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ৯
রংপুর নগরের পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ পূজামণ্ডপে করোনাকালীন সম্মুখযোদ্ধাদের সম্মান জানিয়ে সাজানো হয়েছে। করোনাকালীন কর্মকাণ্ড ফুটিয়ে তোলা হয়েছে ককশিটের নকশায়। পালপাড়া, রংপুর, ১২ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৮ / ৯
রংপুরে দুর্গাপূজার সপ্তমীর দিনে মন্দিরগুলোতে পূজা অর্চনায় ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা। অনেকে বিভিন্ন মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন। করুণাময়ী কালীবাড়ি মন্দির, তালতলা রংপুর, ১২ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৯ / ৯
রাজধানীর সনাতন সমাজ কল্যাণ সংঘ আয়োজিত খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মণ্ডপে মঙ্গলবার তরুণীরা আনন্দ–উৎসবে মেতে ওঠেন
ছবি: সাবিনা ইয়াসমিন