মাস্কের হাটে কারও মুখে মাস্ক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর নিচে বসে মাস্কের পাইকারি বাজার। ঢাকাসহ দূরদূরান্ত থেকে ভ্রাম্যমাণ ও খুচরা বিক্রেতারা এখানে আসেন পাইকারি মূল্যে মাস্ক, হেয়ার ক্যাপ ও গ্লাভস সংগ্রহ করতে। পুরো মিটফোর্ড এলাকায় সুরক্ষাসামগ্রী পাওয়া গেলেও এই ব্রিজের নিচের অংশটুকু বিশেষত মাস্কের কারবার বেশি। বিভিন্ন মানের সার্জিক্যাল ও কাপড়ের মাস্ক এখানে পাওয়া যায় ১০০টি এক শ থেকে এক হাজার টাকায়। কিন্তু মাস্কের এই বিশাল হাটে নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। মাস্কের ব্যবহার ও সামাজিক দূরত্ব মানার মতো সচেতনতা নেই ক্রেতা-বিক্রেতা কারও মধ্যেই। ছবিগুলো গতকাল সোমবার বিকেল চারটায় তোলা।

১ / ৭
ক্রেতা-বিক্রেতাদের মধ্যে মাস্কের ব্যবহার ও সামাজিক দূরত্ব মানতে নেই কোনো সচেতনতা
২ / ৭
মাস্ক ব্যবহারে অনীহা এই ব্যবসায়ীরও
৩ / ৭
এই ক্রেতারা নিখুঁতভাবে দেখছেন মাস্কের মান, কিন্তু মাস্ক ব্যবহারে অসচেতনতা
৪ / ৭
মাস্ক থুতনিতে রেখে দরদাম করছেন ব্যবসায়ীরা
৫ / ৭
কাঁধে সার্জিক্যাল মাস্কের বোঝা, কিন্তু মুখে মাস্ক নেই এই ব্যক্তির
৬ / ৭
দরদামে ব্যস্ত, কিন্তু মাস্ক ব্যবহারে উদাসীনতা
৭ / ৭
সামাজিক দূরত্ব না মেনেই চলছে ব্যবসা