মিরপুর ইনডোরে ‘স্বর্ণকন্যা’ মার্গারিতা মামুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় আগামীকাল শুরু হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস। টুর্নামেন্টের উদ্বোধন করতে ঢাকায় এসেছেন ২০১৬ রিও অলিম্পিকে সোনাজয়ী রাশিয়ান জিমন্যাস্টস মার্গারিতা মামুন। ছবি: শামসুল হক

১ / ১০

বাংলাদেশি বংশোদ্ভূত এই জিমন্যাস্টস আজ গিয়েছিলেন টুর্নামেন্টের ভেন্যু মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। ছবি: শামসুল হক

২ / ১০

রিও অলিম্পিকের সোনার পদক হাতে মার্গারিতা মামুন। ছবি:শামসুল হক

৩ / ১০

চোখের সামনে তারকা জিমন্যাস্টস। মার্গারিতার সঙ্গে তাই তো সেলফি শিকারে ব্যস্ত হয়ে পড়লেন বাংলাদেশ জাতীয় দলের জিমন্যাস্টসরা। ছবি:শামসুল হক

৪ / ১০

সুযোগ পেয়ে বাংলাদেশের জিমন্যাস্টসদের সামনে একটু পারফর্ম করে দেখালেন মার্গারিতা। ছবি:শামসুল হক

৫ / ১০

অনুশীলনের ফাঁকে মার্গারিতার সঙ্গে বাংলাদেশের জিমন্যাস্টসদের হালকা রসিকতা। ছবি:শামসুল হক

৬ / ১০

মা আনাকে সঙ্গে নিয়েই এবার ঢাকায় এসেছেন মার্গারিতা। ছবি:শামসুল হক

৭ / ১০

‘কঠোর অনুশীলন করলে একদিন তোমরাও জিতবে এমন অলিম্পিকের সোনা’—বাংলাদেশের জিমন্যাস্টসদের যেন এভাবেই স্বপ্ন দেখাচ্ছেন মার্গারিতা। ছবি:শামসুল হক

৮ / ১০

বাংলাদেশের জিমন্যাস্টসদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন মার্গারিতা। ছবি:শামসুল হক

৯ / ১০

মধুর স্মৃতি ধরে রাখতে মার্গারিতার সঙ্গে এক ফ্রেমে বন্দী হলেন জিমন্যাস্টিকস ফেডারেশনের কর্মকর্তা, খেলোয়াড়, কোচসহ সবাই। ছবি:শামসুল হক

১০ / ১০