রংপুর চিড়িয়াখানার হালচাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনার সময় রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানাটি বন্ধ ছিল। মানুষের পদচারণ ছিল অনুপস্থিত। সেখানে এখন চারদিক সবুজ হয়ে উঠেছে, সুনসান নীরবতা। একটা বনের আবহ চিড়িয়াখানাজুড়ে। এমন বুনো পরিবেশে খাঁচায় বন্দী পশুপাখিদের অনেকে শাবকের জন্ম দিয়েছে। সম্প্রতি চিড়িয়াখানাটি ঘুরে ছবিগুলো তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১ / ১০
বসে আছে ময়ূরের ছানাগুলো।
২ / ১০
মানুষ দেখে এগিয়ে আসছে খরগোশ।
৩ / ১০
বিশ্রামে বেঙ্গল টাইগার।
৪ / ১০
সবুজ হয়ে উঠেছে পুরো চত্বর।
৫ / ১০
স্যাঁতসেঁতে হয়ে আছে বসার স্থানগুলো।
৬ / ১০
শাবক জন্ম নেওয়ায় বড় হয়েছে হরিণের দল।
৭ / ১০
সম্প্রতি জন্ম নেওয়া বাচ্চা নিয়ে বসে আছে দুটি বানর।
৮ / ১০
থমকে দাঁড়িয়েছে একটি হরিণশাবক।
৯ / ১০
জন্ম নিয়েছে গাধার বাচ্চাও।
১০ / ১০
ডিমে তা দিচ্ছে মদনটাক পাখিটি।