রসের টানে খেজুরগাছে পাখপাখালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতকালে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করা হয়। এই রস দিয়ে পায়েস তৈরি হয়। আবার রস জ্বাল দিয়ে তৈরি করা হয় গুড়। অনেকে খেজুরের রস কাঁচা পান করে। শীতে পাখপাখালিও খেজুরের রস খায়। সম্প্রতি বগুড়ার কাহালু উপজেলার বিভিন্ন গ্রাম থেকে পাখপাখালির খেজুরের রস খাওয়ার দৃশ্যগুলো ক্যামেরাবন্দী করা হয়।

১ / ৮
খেজুরের রস খেতে হাজির বসন্তবাউরি পাখি। নিচে বসে তা দেখছে কাঠশালিক।
২ / ৮
ফোঁটায় ফোঁটায় পড়া রস খাচ্ছে বসন্তবাউরি পাখি।
৩ / ৮
খেজুরের রসে ফিঙে পাখির ঠোঁট।
৪ / ৮
ঠোঁটে রস নিয়ে চেখে দেখছে এক পাখি।
৫ / ৮
আরাম করে বসে রস খাচ্ছে এক শালিক।
৬ / ৮
রসের খোঁজে বুলবুলি।
৭ / ৮
রস সংগ্রহের জন্য গাছে বাঁধা হয়েছে হাঁড়ি।
৮ / ৮
রসের দিকে নজর কাঠবিড়ালির।