শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালে জাতির চিরগৌরবের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের প্রাক্কালে এই দিনে (১৪ ডিসেম্বর) দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যার পৈশাচিকতায় মেতে উঠেছিল পাকিস্তানি হানাদার বর্বর সেনাবাহিনী। এ হত্যাযজ্ঞে সরাসরি সহায়তা করেছিল তাদের পদলেহী এ দেশের কিছু কুলাঙ্গার। জাতি আজ ১৪ ডিসেম্বর বিনয় ও পরম শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

১ / ১১
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ছবি: আশরাফুল আলম
২ / ১১
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করছে বাংলাদেশ ওয়াকার্স পার্টি
ছবি: আশরাফুল আলম
৩ / ১১
শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ভিড়
ছবি: আশরাফুল আলম
৪ / ১১
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করছেন গণফোরামের (মন্টু) নেতা–কর্মীরা
ছবি: আশরাফুল আলম
৫ / ১১
শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করছে গণ বিশ্ববিদ্যালয়
ছবি: আশরাফুল আলম
৬ / ১১
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
ছবি: আশরাফুল আলম
৭ / ১১
জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা–কর্মীরা শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন
ছবি: আশরাফুল আলম
৮ / ১১
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা
ছবি: আশরাফুল আলম
৯ / ১১
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করছেন ঢাকা রিপোটার্স ইউনিটির সদস্যরা
ছবি: আশরাফুল আলম
১০ / ১১
শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা
ছবি: আশরাফুল আলম
১১ / ১১
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করছে গণসংহতি আন্দোলন
ছবি: আশরাফুল আলম