শিক্ষক অবমাননার প্রতিবাদ

দেশের বিভিন্ন এলাকায় গত কয়েক দিনে শিক্ষক-শিক্ষার্থী হত্যা ও অবমাননার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থী, ছাত্রসংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়। আজ বুধবারের চিত্র।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৮
সাভার উপজেলার আশুলিয়ায় হাজী ইউনুছ আলী কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার ঘটনায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। আশুলিয়া, সাভার, ঢাকা
ছবি: শামসুজ্জামান
২ / ৮
সখীপুরে শিক্ষার্থী শিহাব হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করে উপজেলার যাদবপুর ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নলুয়াবাজার এলাকা, সখীপুর–বাসাইল সড়ক, মির্জাপুর
ছবি: ইকবাল গফুর
৩ / ৮
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষক অধ্যাপক বেগম আসমা সিদ্দীকাকে হেনস্তা করায় একই বিভাগের শিক্ষার্থী মো. আশিক উল্লাহকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বুধবার বেলা দুইটায় বিভাগের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তাঁকে বহিষ্কার করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
ছবি: প্রথম আলো
৪ / ৮
শিক্ষক হত্যা ও লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করে চট্টগ্রামের সর্বস্তরের সংস্কৃতিকর্মী ও সচেতন নাগরিক সমাজ। চেরাগী পাহাড় মোড়, চট্টগ্রাম
ছবি: সৌরভ দাশ
৫ / ৮
নড়াইলে প্রশাসনের উপস্থিতিতে শিক্ষককে লাঞ্ছনাকারীদের এবং সাভারে শিক্ষককে হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। ঢাকা
ছবি: সাজিদ হোসেন
৬ / ৮
প্রশাসনের উপস্থিতিতে শিক্ষক লাঞ্ছনা ও সাভারে শিক্ষক হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা
ছবি: সাজিদ হোসেন
৭ / ৮
সাভারের আশুলিয়ায় শিক্ষককে পিটিয়ে হত্যা ও নড়াইলের মির্জাপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন। শহীদ মিনার সড়ক, জাবি, ঢাকা
ছবি: প্রথম আলো
৮ / ৮
কিশোরগঞ্জের করিমগঞ্জের জঙ্গলবাড়ি উচ্চবিদ্যালয়ের শিক্ষকদের ওপর হামলা-লাঞ্ছিত করা এবং সাভারের হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের হেনস্তার প্রতিবাদে মানববন্ধন করে কিশোরগঞ্জের আরজত আতরজান উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। মনিপুরঘাট এলাকা, কিশোরগঞ্জ
ছবি: তাফসিলুল আজিজ