সবুজে যেন সাদা মেঘের ছোঁয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরৎকালে আরও সুন্দর হয়ে উঠেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা। শরতের প্রতীক কাশফুল সেই সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। সবুজ চা–বাগানের মাঝখান দিয়ে বয়ে চলেছে পাহাড়ি ‘ভুড়ভুড়িয়াছড়া’। ছড়ার বালুচর ছেয়ে থাকা কাশফুল দেখতে  ভিড় করছেন পর্যটকেরা। শ্রীমঙ্গল শহরের পাশে ভানুগাছ সড়কের ভুড়ভুড়িয়াছড়ার কাশবন ঘুরে ছবিগুলো তুলেছেন আনিস মাহমুদ।

১ / ১০
সাদা কাশফুলে ছেয়ে আছে ছড়ার দুই ধার
২ / ১০
পানি কমেছে পাহাড়ি ছড়ায়। বালুচরে হাঁটছেন পর্যটকেরা
৩ / ১০
পরিবারের সদস্যদের নিয়ে কাশবন ঘুরে দেখা
৪ / ১০
বিকেল হলেই বাড়ে পর্যটকদের আনাগোনা
৫ / ১০
বাড়ি ফেরার সময় কেউ কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছেন কাশফুল
৬ / ১০
কাশবনের মাঝে সেলফি তুলতে ভোলেন না পর্যটকেরা
৭ / ১০
চলছে ছবি তোলার পর্ব
৮ / ১০
কাশফুলের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে সবুজ চা–বাগান
৯ / ১০
বিকেল হলেই কাশবন দেখতে ছুটে আসেন ছোট–বড় সবাই
১০ / ১০
আকাশের নীলের সঙ্গে মিশেছে কাশফুল