সীমাহীন দুর্ভোগের মহাসড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুর থেকে গাজীপুর পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। খানাখন্দে ভরা মহাসড়কের বিভিন্ন জায়গায় বৃষ্টির পানি জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। উঁচু-নিচু সড়কে যানবাহনগুলো চলছে হেলেদুলে। গর্তে পড়ে কোথাও ট্রাক কাত হয়ে পড়ে আছে, কোথাও ধীরগতিতে চলাচল করা যানবাহনে তৈরি হয়েছে যানজট। খানাখন্দ মেরামতে সড়কের বিভিন্ন জায়গায় ইট ফেলা হচ্ছে। কিছুক্ষণের বৃষ্টিতেই তা আবার সরেও যাচ্ছে। সরেজমিনে দেখা যায়, ঢাকা থেকে যানগুলো আবদুল্লাহপুর পর্যন্ত কোনো রকম ঠেলেঠুলে আসতে পারলেও টঙ্গীতে এসে পড়েছে দীর্ঘ জটে। সড়কের গর্ত আর খানাখন্দে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। এর মধ্যে এক পাশ বন্ধ করে সংস্কারকাজ করায় বেড়েছে ভোগান্তি। গতকাল সোমবার মহাসড়কের বিভিন্ন এলাকায় ছিল চলাচল করা মানুষের দুর্ভোগের চিত্র।

১ / ১২
ভাঙা সড়কে পানির মধ্যেই বালু ফেলে তাতে ইট বসাচ্ছেন শ্রমিকেরা।
২ / ১২
সড়কের গর্তে মালবাহী ট্রাক আটকে যায়।
৩ / ১২
কাদাময় রাস্তায় লাফিয়ে সড়ক পার হতে এক পথচারীর চেষ্টা।
৪ / ১২
সড়ক মেরামতের জন্য রাস্তায় ইট ফেলা হয়েছে স্তূপাকারে।
৫ / ১২
মেরামতের জন্য সড়কের পাশের গর্তে জমে থাকা কাদা অপসারণ করা হচ্ছে।
৬ / ১২
সড়কের কোথাও কোথাও ধুলার কারণে দুর্ভোগে পড়েছেন পথচারীরা।
৭ / ১২
গাজীপুরে চৌরাস্তায় দীর্ঘ যানজটে নাকাল যাত্রীরা।
৮ / ১২
গর্তে গর্তে ভরে গেছে পুরো মহাসড়ক। সেখানে জমেছে পানি।
৯ / ১২
গাজীপুর সিটি করপোরেশনের কর্মীরা ভাঙা সড়কে ইট–বালু ফেলে যানবাহন চলাচলের উপযুক্ত করার চেষ্টা করছেন।
Sazid Hossain
১০ / ১২
গর্তে বসানো ইটের ওপর বালু ফেলা হচ্ছে।
১১ / ১২
সড়ক বন্ধ করে খানাখন্দ মেরামতের চেষ্টা চলছে।
১২ / ১২
দুর্ভোগের শিকার অনেকেই হেঁটে গন্তব্যে রওনা হন।