সেই শুভাঢ্যা খালে...!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী একটি খাল। এটি একসময় কেরানীগঞ্জের মানুষের গর্বের কারণ ছিল। কারণ, কেরানীগঞ্জে সুপেয় পানির অন্যতম উৎস ছিল শুভাঢ্যা খাল। এতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করত অনেকে পরিবার। খালে চলাচল করত যাত্রী ও মালবাহী বড় বড় নৌযান। বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর সংযোগ স্থাপনকারী এ খালে ছিল পানির প্রবাহ, যেখানে আয়োজন করা হতো নৌকাবাইচ প্রতিযোগিতার। আর এখন কলকারখানার ময়লা-আবর্জনা, গৃহস্থালির বর্জ্য ও অবৈধ স্থাপনার দখলে খালটি তার নব্যতা হারিয়েছে। এখন চলাচল তো দূরের কথা, খালের পাশ দিয়ে হাঁটাও দায়। সাত কিলোমিটার খালের প্রায় অর্ধেক পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। বর্তমানে এ খাল মৃতপ্রায়। খালটি রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতনতাও জরুরি।

১ / ১০
খালের পাড় ঘেঁষে গড়ে উঠেছে বিভিন্ন ছোট-বড় শিল্পপ্রতিষ্ঠান। সেসব প্রতিষ্ঠানের থেকে কেমিক্যালমিশ্রিত তরল বর্জ্য পড়ছে খালে
২ / ১০
চরকুতুব এলাকায় খালের পাড় ঘেঁষে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা
৩ / ১০
দক্ষিণ কেরানীগঞ্জের বেগুনবাড়ি এলাকায় খালটির মাঝ ভরাট করে গড়ে উঠেছে উন্নয়নমূলক অবকাঠামো
৪ / ১০
কালীগঞ্জের জোড়া ব্রিজ এলাকায় খালটি ময়লা আবর্জনা জমে ভরাট হয়ে উঠেছে
৫ / ১০
তেলঘাট এলাকায় খালটির দুই পাশে গড়ে উঠেছে স্থাপনা
৬ / ১০
ময়লা–আবর্জনায় ভরাট হয়ে যাওয়া খালের ওপরে খেলছে এক শিশু
৭ / ১০
বিভিন্ন কারখানার কাপড়ের টুকরো ফেলা হচ্ছে খালে
৮ / ১০
খালটির বুড়িগঙ্গা নদীর সংযোগমুখে বেধে রাখা হয়েছে খেয়ানৌকা
৯ / ১০
কদমতলীর চুনকুটিয়া অংশে খালের ওপর দিয়ে হেঁটে পার হওয়া যায় সহজেই
১০ / ১০
জমে থাকা আবর্জনার স্তূপের ওপরেই জন্মেছে উদ্ভিদ