সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপ

সমুদ্রদূষণ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় ছেঁড়াদ্বীপে পর্যটকসহ যেকোনো লোকজনের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। কিন্তু কে মানে। আদেশ অমান্য করে প্রতিদিন পর্যটকসহ স্থানীয় লোকজন যাচ্ছে সেখানে। এমনকি সেখানে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর প্লাস্টিকজাতীয় দ্রব্যও ফেলা হচ্ছে। ছেঁড়াদ্বীপের প্রবেশমুখে অস্থায়ী দোকান থেকে ফেলা হচ্ছে নানান আবর্জনা। গত ১৬ নভেম্বরের চিত্র।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
লোকজন প্রতিদিন ফেলছে আবর্জনা। এর মধ্যে রয়েছে প্যাকেটজাত খাবারের পলিব্যাগ
২ / ৯
পর্যটকদের ফেলা চিপসের প্যাকেট ভর্তি হয়ে আছে বালুতে
৩ / ৯
ছেঁড়াদ্বীপে যাওয়ার মাধ্যম ব্যাটারিচালিত টমটম। আইন অমান্য করে সমুদ্রপাড়ের বালুচর হয়ে চলাচল করে এসব যান
৪ / ৯
সমুদ্রের পানিতে ছোট মাছের আনাগোনা
৫ / ৯
পর্যটকদের ঘোরাঘুরি
৬ / ৯
হাতজালে মাছ শিকার
৭ / ৯
খাদ্য শিকারে নাম না–জানা পাখি
৮ / ৯
দ্বীপে ছোট–বড় হরেক রকমের পাথরের দেখা মেলে
৯ / ৯
ছেঁড়াদ্বীপের শুরুর অংশে নতুন ও পুরোনো দখলের চিহ্নের দেখা মিলেছে