স্বপ্নপূরণে কঠিন পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন পদ্ধতিতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষাটি এবার ছিল বেশ কঠিন। ধাপে ধাপে শারীরিক পরীক্ষায় নিজ যোগ্যতা প্রমাণের পর মিলেছে লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ। গত ১৪ নভেম্বর থেকে পক্ষকালব্যাপী এ পরীক্ষায় ২ হাজার ১৪০ তরুণ-তরুণী অংশ নেন। পরীক্ষা কার্যক্রম শেষে পাবনা জেলা থেকে নিয়োগ পেয়েছেন ৫৩ জন। পাবনা পুলিশ লাইনসে সম্প্রতি তোলা ছবি।

১ / ১৪
২০০ মিটার দৌড় দিয়ে শুরু হয় ইভেন্ট
২ / ১৪
অনেকেই দৌড় শেষ করলেও নির্দিষ্ট সময় ২৮ সেকেন্ডে তা শেষ করতে না পারায় অকৃতকার্য হন
৩ / ১৪
৩৫ সেকেন্ডে ১৫ বার পুশআপ দিতে হয় পুরুষ প্রার্থীদের
৪ / ১৪
১০ ফুট দূরত্বের লংজাম্প ইভেন্টে লাফ দিচ্ছেন এক প্রতিযোগী
৫ / ১৪
সাড়ে ৩ ফুট উচ্চতার হাইজাম্প দিতে হয় প্রার্থীদের
৬ / ১৪
এ পরীক্ষার সবচেয়ে কঠিন ধাপ ছিল সাড়ে ৬ মিনিটে ১ হাজার ৬০০ মিটার দৌড়
৭ / ১৪
কঠিন পরীক্ষায় অসুস্থ হয়ে পড়লে সেবা দিচ্ছেন চিকিৎসকেরা
৮ / ১৪
পরবর্তী ধাপ ড্র্যাগিংয়ে ১৫০ পাউন্ডের টায়ার টেনে নিতে হয় ৩০ ফুট দূরত্বে
৯ / ১৪
রোপ ক্লাইমিং ইভেন্টে ১২ ফুট উচ্চতায় উঠতে হয় প্রার্থীদের
১০ / ১৪
পুলিশ লাইনস মাঠের বাইরে অপেক্ষায় প্রার্থীদের অভিভাবকেরা
১১ / ১৪
নারীদের ক্ষেত্রে ৩৪ সেকেন্ডে ২০০ মিটার ও ৬ মিনিটে ১ হাজার মিটার দৌড় সম্পন্ন করতে হয়
১২ / ১৪
ড্রেগিংয়ে ১১০ পাউন্ডের টায়ার ২০ ফুট দূরত্বে টানতে হয় নারীদের
১৩ / ১৪
শারীরিক সক্ষমতা যাচাইয়ে কৃতকার্য প্রার্থীরা অংশ নিতে পারেন লিখিত পরীক্ষায়
১৪ / ১৪
২ হাজার ১৪০ জন প্রার্থী থেকে চূড়ান্ত নির্বাচিত ১১৯ জনের মৌখিক পরীক্ষা শেষে যোগ্যতার ভিত্তিতে চাকরি পান ৫৩ জন