স্বাস্থ্যবিধির বালাই নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকেই দেশের বিভিন্ন জায়গায় লকডাউন ও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সংক্রমণ বাড়ছে দেশের বিভিন্ন জায়গায়। এরপরও মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে উদাসীন। অকারণে ঘরের বাইরে ভিড় করছে মানুষ। গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন জায়গার ছবি।  

১ / ১০
সড়কে গাড়ির জন্য অপেক্ষা। কারও মুখে মাস্ক নেই। দেওয়ানহাট মোড়, চট্টগ্রাম। বেলা ১১টা।
ছবি: জুয়েল শীল
২ / ১০
রংপুর অঞ্চলে আমের বাজারে মানুষের ভিড়।
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১০
বেশির ভাগ মানুষের মুখে মাস্ক নেই। কোর্ট পয়েন্ট এলাকা, সিলেট নগর।
ছবি: আনিস মাহমুদ
৪ / ১০
মাস্ক নেই। নেই সামাজিক দূরত্বও। শাসনগাছা বাসস্ট্যান্ড, কুমিল্লা।
ছবি: এম সাদেক
৫ / ১০
টিসিবির পণ্য কিনতে গাদাগাদি লাইনে দাঁড়িয়ে নারী-পুরুষ। নেই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি। জেলা প্রশাসকের কার্যালয়–সংলগ্ন এলাকা, কুমিল্লা।
ছবি: এম সাদেক
৬ / ১০
ক্রেতা-বিক্রেতা কারও মাস্ক ব্যবহারে আগ্রহ নেই। পোর্ট রোড, বরিশাল।
ছবি: সাইয়ান
৭ / ১০
করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে মানুষের ভিড়। কোনো সামাজিক দূরত্ব নেই। চারুমামার ক্যানটিন, রাজশাহী মেডিকেল কলেজ।
ছবি: শহীদুল ইসলাম
৮ / ১০
বেশির ভাগ মানুষের মুখে সঠিক জায়গায় মাস্ক নেই। বনরূপা পেট্রলপাম্প চত্বর, রাঙামাটি।
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১০
সংক্রমণের ঝুঁকি নিয়েই বসানো হয়েছে পশুর হাট। কোনো রকম স্বাস্থ্যবিধির বালাই নেই এখানে। ধাপ সুলতানগঞ্জ হাট, দুপচাঁচিয়া, বগুড়া।
ছবি: সোয়েল রানা
১০ / ১০
কবুতরের হাটে মানুষের মধ্যে মাস্ক ব্যবহার বা সামাজিক দূরত্ব নেই। তেরাবাজার, শেরপুর।
ছবি: দেবাশীষ সাহা রায়