হাওরের নাম গুরকচি

নদী-নালা, খাল-বিল আর হাওরে পরিপূর্ণ বৃহত্তর সিলেট। হাওরের অপার সৌন্দর্য বরাবরই মানুষের হৃদয় স্পর্শ করে। প্রতিটি হাওরের রয়েছে ভিন্ন ভিন্ন রূপ। তেমনি নয়নাভিরাম এক হাওরের অবস্থান সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুরকচি গ্রামে, যা ‘গুরকচি হাওর’ নামে পরিচিত। শহর থেকে হাওরের দূরত্ব ৩৫ কিলোমিটার। তার পাশ দিয়ে বয়ে গেছে গ্রামের সরু পথ। সড়কলাগোয়া সীমান্তবর্তী এই হাওর বর্ষাকালে যেমন চোখজুড়ানো দৃশ্যপট তৈরি করে, তেমনি শরৎ, হেমন্ত কিংবা শীতের সময়ে হাওরাঞ্চলে পাখ-পাখালিদের কলতান কিংবা শুষ্ক মৌসুমের পড়ন্ত বিকেলের মিষ্টি রোদের আলোর ছড়াছড়ি হাওরে দেখা মেলে। বর্ষার নতুন পানিতে হাওরের প্রাকৃতিক সৌন্দর্য থাকে শরৎ-হেমন্ত পর্যন্ত। সকাল থেকে সন্ধ্যা রূপ বদলায় ক্ষণে ক্ষণে। বিস্তীর্ণ জলরাশির ছন্দের তালে তালে ভেসে বেড়ায় নৌকা। এ যেন শিল্পীর হাতে আঁকা হাওরের সুনিপুণ চিত্রপট। হাওরের ছবিগুলো সম্প্রতি তোলা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
ওপারে মেঘালয় পাহাড়ে গায়ে শরতের মেঘ। এ পারে হাওরের নীল জলে নৌকা ভাসে
২ / ১০
হাওরের জলে নৌকা ভাসিয়েছেন মৎস্যজীবী
৩ / ১০
হাওরের পাশের এই সরু পথটি দিয়ে যাওয়া যায় গুরকচি গ্রামে
৪ / ১০
হাওরে জাল ফেলে বসে আছেন এক ব্যক্তি
৫ / ১০
হাওরপাড়ে শৌখিন শিকারি
৬ / ১০
৬. হাওরের পাশ দিয়ে মহিষ নিয়ে বাড়ি ফিরছেন তিনি
৭ / ১০
৭. গুরকচি গ্রামটাও বেশ সুন্দর
৮ / ১০
সন্ধ্যা নামার আগে গুরকচি হাওর
৯ / ১০
পড়ন্ত বিকেলে হাওর পাড়
১০ / ১০
পড়ন্ত বিকেলে হাওরের পানিতে নৌকায় ভাসছে শিশু