ড. ইউনূসের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও হেনস্তা বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

ড. মুহাম্মদ ইউনূস (বাঁয়ে) ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ফাইল ছবি

শান্তিতে নোবেল পুরস্কারজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ড. ইউনূসকে জাতির সূর্যসন্তান অভিহিত করে তাঁকে হেনস্তা করা বন্ধেরও আহ্বান জানান তিনি।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল এ আহ্বান জানান। বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠানো হয়।

আরও পড়ুন

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ড. ইউনূস এমন একজন মানুষ, যাঁকে শত বছর পরেও এই জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। তারা এই ভেবে লজ্জিত হবে যে এ রকম একজন বরেণ্য মানুষের সঙ্গে এই দেশের সরকার কী রকমের নীচ আচরণ করেছিল।

ড. ইউনূসের বিরুদ্ধে করা সব মামলা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘ওনাকে (ড. ইউনূস) যাঁরা ছোট করতে চান, অপমান করতে চান, তাঁরা আরেকবার জন্ম নিলেও ওনার সমান উচ্চতায় যেতে পারবেন না। এই অনিবার্য সত্য মেনে নিয়ে ওনাকে হেনস্তা বন্ধ করুন। এসব মামলাবাজি বন্ধ করুন।’

আরও পড়ুন
আরও পড়ুন