আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে পাঁচ দফা দাবি এনসিপির

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে পাঁচ দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
ছবি: এনসিপির ফেসবুক পেজ থেকে

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে পাঁচ দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার রাতে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই দাবিগুলো জানানো হয়।

আরও পড়ুন

দাবিগুলো হলো—মোংলায় গুমের শিকার মিরাজ শেখকে ফেরত দেওয়া। ফ্যাসিবাদী সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিকে খুঁজে বের করা। গুমের প্রতিটি ঘটনার বিচার দ্রুত নিশ্চিত করা। গুম প্রতিরোধ আইনে গুমের স্বাধীন তদন্তের বিধান করা। দেশে আর কখনো গুমের সংস্কৃতি না ফেরা নিশ্চিত করা।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে গতকাল রাতে আরেকটি পোস্ট দেওয়া হয়েছে। এতে বলা হয়, ফ্যাসিবাদী আমল ও জুলাই অভ্যুত্থানকালে গুমের শিকার সব ব্যক্তি ও তাঁদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এনসিপি।

আরও পড়ুন

দিবসটি উপলক্ষে গতকাল গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, মিরাজসহ গুমের শিকার ব্যক্তিদের পরিবারের কাছে সত্য তুলে ধরতে হবে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলে গুমের শিকার সব ব্যক্তিকে খুঁজে বের করতে হবে। গুমের প্রতিটি ঘটনার বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। গুম প্রতিরোধ আইনে গুমের অভিযোগের স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের সুস্পষ্ট বিধান রাখতে হবে।

আরও পড়ুন
আরও পড়ুন