'প্রথমবার ভোট দিতে এসেছি, খুব ভালো লাগছে'

ভোট দিতে এসেছেন ফাতেমা ও তানিয়া। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-৪ আসনের শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রেছবি: মহিউদ্দিন ফারুক

‘প্রথমবার ভোট দিতে এসেছি, খুব ভালো লাগছে। এবার দুটি ভোট। একটি হচ্ছে হ্যাঁ ও না। আরেকটি হচ্ছে সংসদ নির্বাচনের।’

ভোটের লাইনে দাঁড়িয়ে কথাগুলো বললেন প্রথমবার ভোট দিতে আসা ফাতেমা ও তানিয়া। তখন সকাল আটটা ছুঁইছুঁই।

ঢাকা-৪ আসনের শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটারদের লাইন। আজ বৃহস্পতিবার সকালে
ছবি: মহিউদ্দিন ফারুক

শ্যামপুর লালমসজিদ এলাকা থেকে এসেছেন বলে জানালেন ফাতেমা ও তানিয়া। ঢাকা-৪ আসনের শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে তখন পুরুষ ও নারীদের লম্বা লাইন।

ভোটের পরিবেশ ভালো বললেন শ্যামপুর কদমতলীর বাসিন্দা ৬৮ বছর বয়সী মো. ইস্রাফিল। তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে।

ঢাকা-৪ আসনের শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটারদের লাইন। আজ বৃহস্পতিবার সকালে
ছবি: মহিউদ্দিন ফারুক

একই কেন্দ্রে ভোট দিতে আসা কদমতলীর আরেক বাসিন্দা মো. রুবেল বললেন, ‘আগে দিতে পারিনি। এসে দেখি ভোট হয়ে গেছে। এবার নির্বাচনের পরিবেশ ভালো।’

সোয়া আটটার দিকে কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ কুদরত-ই- খুদা প্রথম আলোকে বলেন, চারটি বুথে তিনটিতে সাড়ে সাতটায় ভোট শুরু হয়েছে। একটি বুথে এক প্রার্থীর পক্ষে ভুল ভোটার তালিকা নিয়ে আসায় শুরু হতে কিছুটা দেরি হয়। কেন্দ্রে ভোটার সংখ্যা এক হাজার ৭২৯। সাড়ে নয়টায় প্রিসাইডিং কর্মকর্তা জানান, দুই ঘন্টায় ২৩০ ভোট পড়েছে।