বিএনপি নেতা হাবিবকে ৫ মাসের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. হাবিবুর রহমান হাবিব
ছবি: সংগৃহীত

আদালত অবমাননার দায়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান ওরফে হাবিবকে পাঁচ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

গতকাল মঙ্গলবার মো. হাবিবুর রহমান হাবিবকে (৬৯) গ্রেপ্তার করার কথা জানায় র‌্যাব। র‍্যাব-২ এর পাঠানো এক বার্তায় বলা হয়, রাজধানীর পল্লবী থানার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। হাইকোর্টকে কটূক্তি ও আদালত অবমাননার মামলায় তিনি গ্রেপ্তার হন। আজ তাঁকে আদালতে হাজির করা হয়।

র‍্যাব বলেছে, উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও হাজির না হওয়ায় হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন