কিছুক্ষণের মধ্যেই নাম জমা দেবে বিএনপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগে কিছুক্ষণের মধ্যে প্রস্তাবিত পাঁচজনের নাম জমা দেবে বিএনপি। মন্ত্রিপরিষদ বিভাগে নামগুলো দেওয়া হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে এ কথা জানান।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার নাম নিয়ে যাবেন বলে জানা গেছে।
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গত রোববার দলের স্থায়ী কমিটির বৈঠকে নাম দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।