অনেকেই যেকোনো মূল্যে একটি বড় পদ বা নেতৃত্ব পাওয়ার জন্য মরিয়া থাকেন। কিন্তু ইসলাম ও দর্শনে ‘নেতৃত্ব’ কোনো বিলাসের বস্তু নয়; বরং এটি একটি ভারী দায়িত্ব ও আমানত।
একজন মুমিনের কাছে যদি নেতৃত্বের প্রস্তাব আসে বা তাকে কোনো দায়িত্ব নেওয়ার জন্য বলা হয়, তখন তার মানসিকতা ও করণীয় কী হওয়া উচিত—এ বিষয়ে ইসলামে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।
১. নিজে থেকে নেতৃত্ব না চাওয়া
ইসলামের সাধারণ মূলনীতি হলো, মুমিন কখনো নিজে থেকে কোনো পদ বা নেতৃত্ব চেয়ে নেবে না।
মহানবী (সা.) সাহাবি আবদুর রহমান ইবনে সামুরাকে উদ্দেশ্য করে নির্দেশনা দিয়েছিলেন, ‘তুমি নিজে থেকে নেতৃত্ব বা ক্ষমতা চেয়ো না। কারণ, তুমি যদি চেয়ে নেতৃত্ব পাও, তবে তোমাকে সেই দায়িত্বের সঙ্গেই ছেড়ে দেওয়া হবে (আল্লাহর সাহায্য থাকবে না)। আর যদি না চাইতেই তোমাকে নেতৃত্ব দেওয়া হয়, তবে ওই দায়িত্বে আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে।’ (সহিহ বুখারি, হাদিস: ৭১৪৭)
একবার সাহাবি আবু জর গিফারি (রা.) নবীজির কাছে গিয়ে বললেন, ‘আপনি কি আমাকে কোনো এলাকার শাসনকর্তা নিয়োগ করবেন না?’
২. নেতৃত্বকে ‘আমানত’ বিবেচনা করা
নেতৃত্ব বা ক্ষমতাকে ইসলাম একটি ‘আমানত’ হিসেবে দেখে। এর অপব্যবহার করলে কেয়ামতের দিন লাঞ্ছনার শিকার হতে হবে।
একবার সাহাবি আবু জর গিফারি (রা.) নবীজির কাছে গিয়ে বললেন, ‘আপনি কি আমাকে কোনো এলাকার শাসনকর্তা নিয়োগ করবেন না?’
মহানবী (সা.) তাঁর কাঁধে হাত রেখে বললেন, ‘তুমি একজন দুর্বল মানুষ। আর নেতৃত্ব একটি আমানত। কেয়ামতের দিন এটি মানুষের জন্য চরম লাঞ্ছনা ও অনুশোচনার কারণ হবে; তবে ওই ব্যক্তির জন্য নয়, যে এই দায়িত্ব সঠিকভাবে গ্রহণ করেছে এবং এর হক বা অধিকার পুরোপুরি আদায় করেছে।’ (সহিহ মুসলিম, হাদিস: ১৮২৫)
৩. যোগ্যতা থাকলে দায়িত্ব গ্রহণ
ক্ষমতার মোহ না থাকার অর্থ এই নয় যে মুমিন ব্যক্তি সমাজ থেকে নিজেকে গুটিয়ে নেবে। যদি সমাজে সৎ ও যোগ্য মানুষের অভাব থাকে এবং মুমিন ব্যক্তি বুঝতে পারেন যে তিনি দায়িত্ব পেলে ইনসাফ ও আমানতদারির সঙ্গে কাজ করতে পারবেন, তখন জনস্বার্থে দায়িত্ব গ্রহণ করা শুধু বৈধই নয়, ক্ষেত্রবিশেষে জরুরি।
নবী ইউসুফের ঘটনা এর সবচেয়ে বড় প্রমাণ। মিশরের দুর্ভিক্ষের সময় তিনি বাদশাহকে বলেছিলেন, ‘আপনি আমাকে দেশের ধনভান্ডারগুলোর দায়িত্ব দিন। নিশ্চয়ই আমি একজন বিশ্বস্ত রক্ষক এবং এ বিষয়ে জ্ঞানী।’ (সুরা ইউসুফ, আয়াত: ৫৫)
নেতৃত্বের প্রস্তাব গ্রহণ করার পর একজন মুমিনের প্রথম ও প্রধান কাজ হলো সবার প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করা। ক্ষমতা পাওয়ার পর স্বজনপ্রীতি, দুর্নীতি বা জুলুম করা ইসলামে কঠিন অপরাধ।
এখানে ইউসুফ (আ.) নিজের স্বার্থে নয়, বরং জাতিকে আসন্ন অর্থনৈতিক সংকট থেকে বাঁচাতে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন।
৪. দায়িত্ব গ্রহণ করে ইনসাফ প্রতিষ্ঠা করা
নেতৃত্বের প্রস্তাব গ্রহণ করার পর একজন মুমিনের প্রথম ও প্রধান কাজ হলো সবার প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করা। ক্ষমতা পাওয়ার পর স্বজনপ্রীতি, দুর্নীতি বা জুলুম করা ইসলামে কঠিন অপরাধ।
মহানবী (সা.) ন্যায়পরায়ণ নেতার মর্যাদা বর্ণনা করে বলেছেন, ‘যারা বিচারকার্যে, নিজেদের পরিবারের ওপর এবং তাদের ওপর অর্পিত দায়িত্বের ক্ষেত্রে ইনসাফ বা ন্যায়বিচার করে, কেয়ামতের দিন তারা আল্লাহর কাছে নূরের মিম্বরে অবস্থান করবে।’ (সহিহ মুসলিম, হাদিস: ১৮২৭)
পরিশেষে, একজন মুমিনের কাছে নেতৃত্বের প্রস্তাব এলে তিনি সবার আগে নিজের যোগ্যতা ও আমানতদারিতার বিচার করবেন। যদি মনে করেন এই বিশাল দায়িত্ব পালনের সক্ষমতা তাঁর নেই, তবে বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করবেন।
আর যদি পরিস্থিতি এমন হয় যে দায়িত্ব না নিলে সমাজের ক্ষতি হবে এবং তিনি নিজেকে যোগ্য মনে করেন, তবে শুধু আল্লাহর ওপর ভরসা করে সেই আমানত গ্রহণ করবেন এবং শতভাগ সততা ও ইনসাফের সঙ্গে তা পালন করবেন।