মৃত্যুর পরও যে তিন কাজের পুণ্য জমা হতে থাকে

ছবি: ফ্রিপিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার পার্থিব সব আমল বা কাজের সুযোগ বন্ধ হয়ে যায়। কিন্তু এমন তিনটি কাজ রয়েছে, যার সওয়াব মৃত্যুর পরও কখনো বন্ধ হয় না।

রাসুল (সা.) বলেছেন, ‘যখন মানুষ মৃত্যুবরণ করে, তখন তার সব আমল বন্ধ হয়ে যায়। কিন্তু তিন প্রকার আমল ছাড়া (যা কখনো বন্ধ হয় না), তা হলো—সদকায়ে জারিয়া, এমন জ্ঞান যা দ্বারা অন্যরা উপকৃত হয় এবং এমন নেক সন্তান যে তার (মৃত মা-বাবার) জন্য দোয়া করে।’ (সহিহ মুসলিম, হাদিস: ১৬৩১)

হাদিসে বর্ণিত এই তিনটি আমলের বিস্তারিত রূপ আলোচনা করা হলো:

১. সদকায়ে জারিয়া

‘সাদাকাতুন জারিয়া’ একটি আরবি শব্দ। সদকা শব্দের অর্থ দান করা, আর জারিয়া শব্দের অর্থ প্রবহমান বা সদাস্থায়ী। সদকায়ে জারিয়া হলো এমন দান, যার কার্যকারিতা কখনো শেষ হয় না এবং তা কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকে। অর্থাৎ এই পৃথিবী যত দিন থাকবে, তত দিন পর্যন্ত কবরে শুয়ে সদকাকারী ব্যক্তি এর সওয়াব পেতেই থাকবেন।

তবে এই দান কাউকে দেখানোর উদ্দেশ্যে নয়, বরং শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের নিয়তে হতে হবে। সদকায়ে জারিয়ার কিছু উল্লেখযোগ্য উদাহরণ হলো:

হতে পারে কেউ মানুষকে কোরআন-হাদিসের শিক্ষা দেন, ভালো কাজের পথ দেখান কিংবা এমন কোনো উপকারী বই বা গবেষণা রেখে যাচ্ছেন, যা পড়ে মানুষ যুগ যুগ ধরে সঠিক পথের দিশা পায়।
আরও পড়ুন
  • মসজিদ, মাদ্রাসা বা এতিমখানা নির্মাণ করা।

  • গাছ লাগানো, যার ফল, ছায়া ও অক্সিজেনের মাধ্যমে মানুষ বা পশুপাখি উপকৃত হয়।

  • প্রয়োজনীয় পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার জন্য টিউবওয়েল স্থাপন, কূপ ও খাল খনন করা।

  • কোরআন ও উপকারী ইসলামি বই ছাপিয়ে বিতরণ করা বা কোরআন শিক্ষার ব্যবস্থা করা।

  • মানুষের উপকারে রাস্তাঘাট, কালভার্ট বা ব্রিজ নির্মাণ করা।

  • অসহায় ও দুঃস্থ মানুষের চিকিৎসাসেবার জন্য হাসপাতাল নির্মাণ কিংবা চিকিৎসাসামগ্রীর ব্যবস্থা করা এবং অন্যকে রক্ত দান করা।

  • কবরস্থানের জন্য জমি দান করা কিংবা জমি ক্রয়ে আর্থিক সহায়তা করা।

  • মৃতদের সৎকারের খরচ জোগানো কিংবা বহনের জন্য অ্যাম্বুলেন্স ক্রয়ে সাহায্য করা।

 ২. এমন জ্ঞান, যা অন্যের উপকারে আসে

দ্বিতীয় যে আমলের সওয়াব মৃত্যুর পরও জারি থাকে, তা হলো উপকারী জ্ঞান বা ইলম রেখে যাওয়া।

হতে পারে কেউ মানুষকে কোরআন-হাদিসের শিক্ষা দেন, ভালো কাজের পথ দেখান কিংবা এমন কোনো উপকারী বই বা গবেষণা রেখে যাচ্ছেন, যা পড়ে মানুষ যুগ যুগ ধরে সঠিক পথের দিশা পায়।

আরও পড়ুন
সন্তানকে যদি ছোটবেলা থেকে ইসলামের সঠিক শিক্ষায় ও নৈতিকতায় বড় করা যায়, তবে সেই নেক সন্তান মৃত্যুর পর মা-বাবার জন্য আল্লাহর কাছে ক্ষমা ও রহমতের দোয়া করে।

এমন হলে যত দিন মানুষ সেই জ্ঞান থেকে উপকৃত হবে, তত দিন মৃত ব্যক্তির আমলনামায় তার সওয়াব পৌঁছাতে থাকবে।

৩. নেক সন্তান, যে মা-বাবার জন্য দোয়া করে

পবিত্র ও সুশিক্ষিত সন্তান মা-বাবার জন্য দুনিয়া ও আখিরাতের শ্রেষ্ঠ সম্পদ। সন্তানকে যদি ছোটবেলা থেকে ইসলামের সঠিক শিক্ষায় ও নৈতিকতায় বড় করা যায়, তবে সেই নেক সন্তান মৃত্যুর পর মা-বাবার জন্য আল্লাহর কাছে ক্ষমা ও রহমতের দোয়া করে।

রাসুল (সা.) বলেছেন, মৃত্যুর পর যখন বান্দার মর্যাদা বেহেশতে বৃদ্ধি করা হয়, তখন সে অবাক হয়ে জিজ্ঞেস করে, ‘হে আল্লাহ! কীভাবে আমার এই মর্যাদা বাড়ল?’ তখন আল্লাহ বলেন, ‘তোমার জন্য তোমার সন্তানের ক্ষমা প্রার্থনার কারণে।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩৬৬০)

তাই প্রতিটি মুসলমানের উচিত মৃত্যুর আগেই এই তিনটি মহান কাজের যেকোনো একটি বা সব কটির সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখা, যাতে মৃত্যুর পর কবরের জীবনেও আল্লাহর রহমতের ধারা অব্যাহত থাকে।

  • সাকী মাহবুব : সহকারী শিক্ষক, নাদির হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়, রাজবাড়ী

আরও পড়ুন