বিয়ে পরবর্তী নতুন দম্পতির জন্য বিশেষ ৩ দোয়া

ছবি: পেক্সেলস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলাম ধর্মে বিবাহকে ‘ধর্মের অর্ধেক’ বলা হয়েছে। মহানবী (সা.) তাঁর সাহাবিদের নববিবাহিত দম্পতিদের ঠিক কীভাবে অভিনন্দন জানাতে হবে, তা শিখিয়েছেন। নবদম্পতির জন্য নবীজির শেখানো তিনটি বরকতময় দোয়া তুলে ধরা হলো।

১. নবদম্পতিকে অভিনন্দন জানানোর দোয়া

মহানবী (সা.) যখন কাউকে তার বিবাহের জন্য মোবারকবাদ জানাতেন, তখন তিনি দোয়া পাঠ করতেন, ‘বারাকাল্লাহু লাকা, ওয়া বারাকা আলাইকা, ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর।’

অর্থ: ‘আল্লাহ আপনাকে বরকত দিন, আপনার ওপর তাঁর বরকত বর্ষণ করুন এবং আপনাদের উভয়কে কল্যাণের ওপর একত্র করুন।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ২১৩০)

বিবাহের পর স্বামী যখন প্রথম তাঁর স্ত্রীর কাছে যাবেন, তখন কনের কপালে হাত রেখে বরকত ও কল্যাণের দোয়া করবেন।
আরও পড়ুন

এই হাদিসে নবীজি বরকে উদ্দেশ করে সম্বোধন করেছেন। তবে আলেমদের মতে, যখন একসঙ্গে বর ও কনে উভয়কেই দোয়া করা হবে, তখন বলতে হবে, ‘বারাকাল্লাহু লাকুমা, ওয়া বারাকা আলাইকুমা, ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর।’

এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়, যেন এই বিবাহ ইহকাল ও পরকালে অবিরাম কল্যাণের উৎস হয় এবং দম্পতি যেন ইমান, সুন্দর চরিত্র ও পারিবারিক জীবনে সর্বদা কল্যাণের ওপর ঐক্যবদ্ধ থাকে।

২. স্বামীর পঠিত বিশেষ দোয়া

বিবাহের পর স্বামী যখন প্রথম তাঁর স্ত্রীর কাছে যাবেন, তখন কনের কপালে হাত রেখে বরকত ও কল্যাণের দোয়া করবেন। এ সময় মহানবী (সা.) একটি পড়তে শিখিয়েছেন, ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতাহা আলাইহি, ওয়া আউজু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি।’

অর্থ: ‘হে আল্লাহ, আমি আপনার কাছে এর (স্ত্রীর) কল্যাণ এবং তার মধ্যে যে স্বভাব বা চরিত্র আপনি সৃষ্টি করেছেন তার কল্যাণ প্রার্থনা করছি এবং এর অনিষ্ট ও তার মধ্যে যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাচ্ছি।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ২১৬০)

আরও পড়ুন
নবদম্পতিকে উপহার দেওয়ার মতো সবচেয়ে সুন্দর ও মূল্যবান জিনিস হলো অন্তরের গভীর থেকে উচ্চারিত একটি প্রার্থনা।

৩. দাম্পত্য জীবনের পবিত্রতা রক্ষায় দোয়া

স্বামী-স্ত্রী একান্ত সময় কাটানোর পূর্বে শয়তানের প্ররোচনা থেকে সুরক্ষা পেতে একটি পাঠ করা সুন্নত, ‘বিসমিল্লাহ, আল্লাহুম্মা জান্নিবনাশ শায়তানা ওয়া জান্নিবিশ শায়তানা মা রাজাকতানা।’

অর্থ: ‘আল্লাহর নামে। হে আল্লাহ, আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন এবং আপনি আমাদের যে সন্তান দান করবেন, তাকেও শয়তান থেকে দূরে রাখুন।’ (সহিহ বুখারি, হাদিস: ১৪১)

হাদিসটি বুখারি ও মুসলিম উভয় বিশুদ্ধ গ্রন্থে সংকলিত হয়েছে।

নবদম্পতিকে উপহার দেওয়ার মতো সবচেয়ে সুন্দর ও মূল্যবান জিনিস হলো অন্তরের গভীর থেকে উচ্চারিত একটি প্রার্থনা। সুন্দর নিয়ত ও উপস্থিত হৃদয়ের সঙ্গে এই সুন্নত দোয়াগুলো পাঠ করার মাধ্যমে নতুন দম্পতির বৈবাহিক জীবন বরকতময় ও শান্তিময় হয়ে উঠবে, ইনশা আল্লাহ।

আরও পড়ুন