মক্কা–মদিনার পবিত্র মসজিদে এবারও তারাবি ১০ রাকাত

ছবি: পেক্সেলস

আসন্ন পবিত্র রমজান মাসে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববিতে ১০ রাকাত তারাবির নামাজ আদায় করা হবে।

মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের পরিচালনা পর্ষদ ২০২৬ সালের (১৪৪৭ হিজরি) রমজানের জন্য এই বিশেষ সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। খবর হারামাইন শরিফাইনের।

আরও পড়ুন

কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, দুই পবিত্র মসজিদে প্রতি রাতে তারাবির নামাজ ১০ রাকাত এবং এরপর ৩ রাকাত বিতর নামাজ পড়ানো হবে। তারাবির ১০ রাকাত নামাজে মোট পাঁচটি ‘তাসলিম’ বা সালাম ফেরানো হবে। এর মাধ্যমে দুই মসজিদে দীর্ঘদিনের প্রচলিত সুন্নি রীতিনীতি বজায় রাখা হচ্ছে।

সাধারণত রমজান মাস শুরুর আগেই দুই পবিত্র মসজিদের পরিচালনা পর্ষদ তারাবির নামাজের পূর্ণাঙ্গ সময়সূচি এবং ইমামদের তালিকা প্রকাশ করে। এবারও তার ব্যতিক্রম হবে না।

আরও পড়ুন

বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ প্রতিবছর টেলিভিশন ও ইন্টারনেটের মাধ্যমে মক্কা-মদিনার এই তারাবির নামাজ সরাসরি সম্প্রচার দেখেন।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে বিশেষ ব্যবস্থাপনায় দুই পবিত্র মসজিদে ১০ রাকাত তারাবির রেওয়াজ চালু রয়েছে। মূলত মুসুল্লিদের দীর্ঘ সময় ভিড়ের মধ্যে থাকার ধকল কমাতে এবং ইবাদত সহজতর করতে এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

সূত্র: দি ইসলামিক ইনফর্মেশন ডট কম

আরও পড়ুন