আমাদের গণিত উৎসব

বাংলাদেশে গণিত অলিম্পিয়াড যুগ পার করেছে সফলতার সঙ্গে। কোনো বিষয়ে ধারাবাহিকতা বজায় রাখার ইতিহাস আমাদের তেমন ভালো নয়। দুয়েকটির মধ্যে একটি হেলা বাংলাদেশের শিক্ষার্থীরা ১৭ বছর ধরে এসিএম আইসিপিসির বিশ্ব চ্যাম্পিয়নিশপে অংশগ্রহণ। এবং ১০ বছর ধরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের মেতা কঠিন আসরে গিয়ে নিয়মিতভাবে পদকপ্রাপ্তির সঙ্গে সফলতা অর্জন। এই সুবাদে বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তি হতে পারছে আমাদের শিক্ষার্থীরা। এর পেছনে রয়েছে অধ্যাপক জাফর ইকবাল, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডাচ-বাংলা ব্যাংকের স্বতঃস্ফূর্ত পৃষ্ঠপোষকতা, মুনির হাসানের মেতা উদ্যোগী সংগঠক এবং মাহবুব মজুমদারের মেতা দেশপ্রেমে উজ্জীবিত কোচ। আমাদের গণিত উৎসব শুধু গণিতে দক্ষতা অর্জন করার একটি প্রয়াস নয়, সারা দেশের ছেলেমেয়েদের ভালো মানুষ হওয়া ও তাদের মধ্যে দেশপ্রেমের বীজ বপন করারও একটি মঞ্চ।
এখন গণিত উৎসব শুধু শিক্ষার্থীদের কাছেই নয়, অভিভাবক, শিক্ষক মহলে সমান জনপ্রিয়। আমেরিকা কর্তৃক বিধ্বস্ত ভিয়েতনাম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে আমেরিকাকে পেছনে ফেলে অপূর্ব প্রতিশোধ নিয়েছে।
আশা করি, আমাদের ছেলেমেয়েরা দেশের প্রয়োজনে গাণিতিক ও বিশ্লেষণী ক্ষমতায় দক্ষ হয়ে দেশ গড়ার কাজে প্রশংসনীয় অবদান রাখার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সফল হতে থাকবে।