পাকিস্তানের বিপক্ষে জয় দেখতে দেরিতে ছেড়েছে ভারতের বিমান

পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে ভারতছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারও চোখে টি-টোয়েন্টি ইতিহাসের সেরা। কেউ কেউ আবার ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা ম্যাচ বলছেন।

আসলেই ঐতিহাসিক মোলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) রোববারের মহারণে কী মহানাটকীয়কতারই না জন্ম দিয়েছে ভারত-পাকিস্তান। শেষ বলে গিয়ে জিতেছে ভারতই।

৫৩ বলে অপরাজিত ৮২ রানের অনিন্দ্য সুন্দর ইনিংস উপহার দিয়ে মেলবোর্নের মহানায়ক বনে গেছেন বিরাট কোহলি। ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তোলার পর জিতিয়েই মাঠ ছেড়েছেন। পঞ্চম উইকেটে তাঁর সঙ্গে ১১৩ রানের জুটি গড়ে জয়ের পথ দেখিয়েছেন হার্দিক পান্ডিয়া।

সে ম্যাচের পর থেকেই বিশ্বজুড়ে চলছে কোহলি, পান্ডিয়া আর ভারত-বন্দনা। দেশটির ক্রিকেটের সঙ্গে বিনোদন জগতের মেলবন্ধন নতুন কিছু নয়। একটার সাফল্যে আরেকটা মাতে। বলিউড তারকারাও কোহলিদের স্তুতি গাইছেন।

আরও পড়ুন
ম্যাচ জয়ের পর ভারতের খেলোয়াড়দের আনন্দ
ছবি: এএফপি

শেষ ৩ ওভারে ৪৮ রান দরকার ছিল ভারতের। এরপর ২ ওভারে ৩১। আর শেষ ওভারে ১৬। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে একটা সময় সমীকরণ দাঁড়িয়েছিল ৮ বলে ২৮ রানের। তখন ভারতের পাঁড় ভক্তও হয়তো এমন সমীকরণ মেলানো নিয়ে সন্দিহান ছিলেন।

কিন্তু হারিস রউফের করা ১৯তম ওভারের শেষ দুই বলে কোহলির দুটি ছক্কা ম্যাচে ফেরায় ভারতকে। এর মধ্যে প্রথমটি তো রীতিমতো বিস্ময়কর! অন্য যেকোনো ব্যাটসম্যান হয়তো বুক বরাবর আসা ধীরগতির ওই বলকে মিডউইকেট বা স্কয়ার লেগের ওপর দিয়ে মারতে চাইতেন। বিস্ময়ের জন্ম দিয়ে কোহলি তাক করেছেন সাইট স্ক্রিনকে।

হতভম্ব হারিস পরের বলে লাইন-লেংথ হারিয়ে ফেলেন। এবার ফাইন লেগের ওপর দিয়ে ফ্লিক, আবারও ছক্কা।

ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান খুরানা ছিলেন বিমানে। বলিউড অভিনেতা মুম্বাই থেকে যাচ্ছিলেন তাঁর জন্মশহর চণ্ডীগড়ে। সে সময়ের বর্ণনা তিনি দিয়েছেন এভাবে, ‘এই গল্প ভবিষ্যৎ প্রজন্মের জন্য। শেষ দুই ওভারের আগে ছিলাম মুম্বাই-চণ্ডীগড়ের ফ্লাইটে। বিমান ওড়ার আগমুহূর্তে যাত্রীরা যেন ফোনের সঙ্গে আঠার মতো লেগে ছিল। আমি নিশ্চিত, ক্রিকেটপাগল পাইলট ইচ্ছা করেই পাঁচ মিনিট দেরি করে বিমান ছেড়েছে। এ নিয়ে কেউ অভিযোগ করেনি।’

আরও পড়ুন
ভারতের জয়ের পর দলটির সমর্থকদের আনন্দ
ছবি: এএফপি

ভারতের ওই জয়ের পর শাহরুখ খানের ঘরে যেন দীপাবলির রং এক দিন আগেই লেগেছিল। আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স মালিক ম্যাচের কিছুক্ষণ পরই টুইট করেন, ‘দুর্দান্ত এক ক্রিকেট ম্যাচ দেখলাম। ভারতকে জিততে দেখা দারুণ ব্যাপার। কোহলি অসাধারণ ব্যাটিং করেছে। ওকে হাসতে ও কাঁদতে দেখা অনুপ্রেরণার। আর সেই আবহসংগীত “চাক দে! ইন্ডিয়া” দীপাবলি এখনই শুরু হয়ে গেছে!’

অভিনেত্রী আলিয়া ভাট কোহলির ছবি শেয়ার করে লিখেছেন—‘কিংবদন্তি’। কারিনা কাপুরের ক্যাপশন—‘গোট (গ্রেটেস্ট অব অল টাইম)’।

বরুণ ধাওয়ান একটি মজার ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘ভারতের অবিশ্বাস্য জয়। পাকিস্তানও ভালো খেলেছে। এটা সেরা ম্যাচগুলোর একটি। কোহলি সত্যিকারের রাজা।’

আরও পড়ুন