সরাসরি

দ্বিতীয় বলেই ক্যাচ দিয়ে ফিরলেন মাহমুদুল

০৪: ২৬

জুটি গড়ার চেষ্টায় মুমিনুল–তানজিদ

বাংলাদেশ প্রথম ইনিংস: ৫ ওভারে ২১/১।

আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করছেন তানজিদ–মুমিনুল। টেস্ট অভিষেকে এ পর্যন্ত ভালোই ব্যাট করেছেন তানজিদ। সিঙ্গেলস নিচ্ছেন, স্কয়ার ড্রাইভে দারুণ একটি চারও মেরেছেন। মুমিনুল অন্য প্রান্তে যেন ধ্যানমগ্ন ঋষি। সময় নিচ্ছেন সেট হতে।

মুমিনুল ১৩ বলে ৪ ও তানজিদ ১৫ বলে ১৩ রানে অপরাজিত।

কালো মেঘে হঠাৎ করেই মাঠে একটু অন্ধকার নেমে এসেছে। জ্বালানো হয়েছে এক পাশের ফ্লাডলাইট (ছবিতে দেখা যাচ্ছে না)
শামসুল হক
০৪: ০৫

মাহমুদুল নেমেই আউট

বাংলাদেশ প্রথম ইনিংস: ১ ওভারে ০/১।

টেস্টের প্রথম দিনে সকালের সেশনে টিকলেন মাত্র দুই বল। মুহাম্মদ আব্বাসের প্রথম বলে এলবিডব্লুর আবেদনে বেঁচে যান মাহমুদুল। পরের বলে ক্যাচ দেন দ্বিতীয় স্লিপে। শূন্য রানে আউট হলেন মাহমুদুল। মিরপুর টেস্টেও ভালো করতে পারেননি। ৮ ও ৫ রান করে আউট হন।

তিনে নেমেছেন মুমিনুল হক। অন্য প্রান্তে ওপেনার তানজিদ হাসান।

আউট হয়ে ফিরছেন মাহমুদুল
শামসুল হক
০৩: ৩৯

পাকিস্তান একাদশ

আজান আওয়াইস, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, খুররম শাহজাদ, সাজিদ খান, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।

পাকিস্তান একাদশেও এসেছে ৩ পরিবর্তন। বাবর আজম, সাজিদ খান ও খুররম শেহজাদ একাদশে ফিরেছেন। বাদ পড়েছেন ইমাম উল হক, নোমান আলি ও শাহীন শাহ আফ্রিদি।

০৩: ৩৬

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।

তানজিদের অভিষেকের খবর তো আগেই পেয়েছেন, ওপেনিংয়ে মাহমুদুল হাসানের সঙ্গী হবেন তিনি। আঙুলের চোটে ম্যাচে খেলা নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত একাদশে আছেন মাহমুদুল। একাদশে আরও একটি পরিবর্তন আছে— ইবাদত হোসেনের বদলে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।

০৩: ৩২

টস

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আগে ব্যাট করবে বাংলাদেশ।

টসের সময় দুই দলের অধিনায়ক
শামসুল হক
০৩: ৩১

তানজিদের অভিষেক

ম্যাচের আগে টেস্ট অভিষেক ক্যাপ পেয়েছেন তানজিদ হাসান। সাদা বলের ক্রিকেট থিতু হয়ে যাওয়া এই ওপেনারের টেস্ট অভিষেক হচ্ছে। প্রথম শ্রেণির ক্রিকেটে কিন্তু মন্দ করেননি এই বাঁহাতি। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচে ৪০.৪২ গড়ে ১৭৯২ রান করেছেন, আছে ৫টি সেঞ্চুরিও।

তানজিদকে টেস্টের ক্যাপ পরিয়ে দিয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের ১০৯ তম ক্রিকেটার হিসেবে টেস্টে অভিষিক্ত হবেন তানজিদ।

তানজিদকে টেস্টের টুপি পরিয়ে দেন মুশফিক
শামসুল হক
০৩: ২৩

সিলেটের আবহাওয়ার কী খবর

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে প্রথম আলোর ক্রীড়া প্রতিবেদক মাহমুদুল হাসান জানিয়েছেন, ভোরে বজ্রসহ বৃষ্টি হলেও সকালে রোদ উঁকি দিয়েছে সিলেটে। আকাশে মেঘ আছে যদিও। তবে মাঠ পুরোপুরি তৈরি। দুই দলের ক্রিকেটাররা ওয়ার্ম আপ করছেন। বৃষ্টি না হলে ঠিক সময়েই শুরু হবে দিনের খেলা।

মিরপুর টেস্টে গতির আগুন ঝরানো নাহিদ রানায় তাকিয়ে বাংলাদেশ
প্রথম আলো
০৩: ২৩

স্বাগতম

সিলেট টেস্টে স্বাগতম।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান। ঢাকার মিরপুরে প্রথম টেস্ট ১০৪ রানে জিতে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে নাজমুল হোসেনের দল।

বাংলাদেশ এই ম্যাচে তাকিয়ে সিরিজ জয়ে। পারবে বাংলাদেশ এবং কতটা প্রস্তুত—তা জানতে ক্লিক করুন নিচের লিংকে।

সিলেটের উইকেটে আগুন ঝরাতে পারেন তাসকিন
প্রথম আলো

বাবরের ফেরার ম্যাচে বাংলাদেশ তাকিয়ে সিরিজ–জয়ে

সিলেট টেস্টের আগে ফাস্ট বোলার নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ মুশফিক। কী বলেছেন জানতে ক্লিক করুন এই লিংকে—‘ও কখনো সংকোচ করত না’—নাহিদকে নিয়ে মুগ্ধ মুশফিক

এই ম্যাচের আগেই বাংলাদেশ জানিয়ে দিয়েছে, পাকিস্তানের কোথায় আঘাত করতে হবে সেটা তাদের জানা আছে।

বাংলাদেশের জন্য বিপদের কারণ হতে পারেন শাহিন আফ্রিদি
প্রথম আলো