বাংলাদেশকে দুবার অলআউট করতে চান উইকহাম, তাসকিন বললেন ‘ও নতুন এসেছে’

জশুয়া ডি সিলভাকে এলবিডব্লু করার পর তাসকিন আহমেদএএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ উইকেটে ২৩৫ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। সেঞ্চুরি করা আমির জাঙ্গুও এখনো অপরাজিত আছেন। সিলেট টেস্টে ক্যারিবিয়ানরাই যে সুবিধাজনক অবস্থায় আছে, আপাতত তা বলে দেওয়া যায় কোনো সংশয় ছাড়াই।

আগামীকাল সকালে দলের রানটা আরও বাড়িয়ে প্রথম ইনিংসেই বাংলাদেশকে চাপে ফেলার প্রত্যাশাও স্বাভাবিকভাবেই থাকবে তাদের; কিন্তু সেটি কত রান? সিলেটে আজ দিনশেষে সংবাদ সম্মেলনে প্রশ্নটা ছিল অভিষেক ইনিংসে ফিফটি করা কেভিন উইকহামের কাছে।

উত্তরে কেভিন উইকহাম বলেন, ‘আমার মনে হয়, আমাদের লক্ষ্য হওয়া উচিত বড় সংগ্রহ গড়া—হতে পারে ৪০০ বা ৩৫০-এর বেশি। কারণ, উইকেট যেমন আচরণ করছে, তাতে একবার ব্যাটিং করেই বড় সংগ্রহ গড়ে নেওয়া ভালো হবে। এতে প্রতিপক্ষকে দুইবার অলআউট করার সুযোগ তৈরি হবে।’

ফিফটির পর কেভিন উইকহাম
এএফপি

জাঙ্গুর সঙ্গে ১৩৩ রানের জুটিতে দলকে বড় রানের ভিতই গড়ে দিয়েছেন উইকহাম। ৬১ রান করে নিজে আউট হয়ে গেলেও অন্য ব্যাটসম্যানদের কাছে বড় প্রত্যাশার কথাই জানিয়ে রেখেছেন, ‘আমরা জানি, সময়ের সঙ্গে উইকেটের অবস্থা আরও খারাপ হবে। তাই ৩৫০-এর বেশি রান করতে পারলে ম্যাচে আমাদের জয়ের খুব ভালো সম্ভাবনা থাকবে।’

আরও পড়ুন
অভিষেকে রানও পেয়েছে, সে কারণেও ওর মধ্যে বাড়তি উচ্ছ্বাস কাজ করছে। তাই ও অনেক কিছুই বলতে পারে, এটা নিয়ে সমস্যা নেই।
তাসকিন আহমেদ, পেসার

জাঙ্গুর কথাটাই পৌঁছে দেওয়া হয়েছিল বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের কাছে। দলের প্রতিনিধি হয়ে প্রথম দিন শেষের সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনিও। উইকহ্যামের প্রথম ইনিংসে স্কোরবোর্ডে চার শ রান তুলে বাংলাদেশকে দুইবার অলআউট করার কথা শুনে পাল্টা খোঁচাই দিলেন তিনি, ‘ওর আজ অভিষেক হয়েছে, তাই স্বাভাবিকভাবেই খুব রোমাঞ্চিত। অভিষেকে রানও পেয়েছে, সে কারণেও ওর মধ্যে বাড়তি উচ্ছ্বাস কাজ করছে। তাই ও অনেক কিছুই বলতে পারে, এটা নিয়ে সমস্যা নেই।’

ব্র্যান্ডস কিংকে ফেরানোর পর তাসকিন আহমেদ
এএফপি

তাহলে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে কত রানে আটকে রাখতে চায় বাংলাদেশ? তাসকিনের উত্তর, ‘এমনও হতে পারে, ওরা ৪৫০ রান করবে, আবার কাল এক ঘণ্টার মধ্যেই ৫০ রানে অলআউট হয়ে যেতে পারে। এটাই টেস্ট ক্রিকেটের মজা। তাই ওর কথায় খুব বেশি বিচলিত হওয়ার কিছু নেই। ও নতুন এসেছে, স্বাভাবিকভাবেই অনেক কিছু বলবে।’

আরও পড়ুন