- জাতীয় সংগীতে লিটন
- টস
- স্মৃতি ফেরানোর আশা
- স্বাগত...
তাসকিন!
উইকেট পেতে পুরো একটা ওভারও অপেক্ষা করতে হলো না বাংলাদেশকে। প্রথম ওভারেই বাংলাদেশকে উইকেট এনে দিয়েছেন তাসকিন। তাঁর বলে এলবিডব্লু হয়েছেন ব্রায়ান বেনেট। জিম্বাবুয়ের ব্যাটসম্যান রিভিউ নিয়েছিলেন, কিন্তু আম্পায়াস কলে তাঁকে ফিরতে হয়েছে ড্রেসিংরুমে। এখনও কোনো রান তুলতে পারেনি জিম্বাবুয়ে।
বাংলাদেশ : ১.৩ ওভারে ০/১
আরও বড় দুঃসংবাদ!
এই ম্যাচে তো নেই–ই, পুরো ত্রিদেশীয় সিরিজেই পাওয়া যাবে না লিটন দাসকে। বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় তেমনই জানিয়েছেন জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম।
গতকাল ডান হিপ জয়েন্টে অস্বস্তির কথা জানিয়েছিল লিটন। এরপর এমআরআই করানো হলে রিপোর্টে কিছু সমস্যা ধরা পড়ে। আজ ফিটনেস টেস্ট দেওয়ার চেষ্টা করেছিল সে, তবে নির্ধারিত বেঞ্চমার্ক পূরণ করতে পারেনি। ফলে এই সিরিজে তাঁকে পাওয়া যাবে না।বায়েজীদুল ইসলাম, ফিজিও
জাতীয় সংগীতে লিটন
চোটের কারণে শেষ মুহূর্তে বাদ পড়ে যাওয়া লিটন দাসকে দেখা গেল জাতীয় সংগীতের সময়। বাকি ক্রিকেটারদের চেয়ে কিছুটা ব্যতিক্রমই ছিলেন যদিও— কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে তিনি দাঁড়িয়েছিলেন ডাগআউটে। একাদশে না থাকা আলিস–তানভীরদের দেখা গেছে মাঠে।
টস
টস হেরে গেছেন তাওহিদ হৃদয়। একটু ভড়কেই যাওয়ার কথা! পূর্ণ মেয়াদে বাংলাদেশের অধিনায়ক হিসেবে লিটন দাসের দায়িত্বের শুরুটা হওয়ার কথা ছিল এই ম্যাচ দিয়ে। কিন্তু ভারপ্রাপ্ত অধিনায়ক হৃদয় টসের সময় জানালেন, তিনি শেষ মুহূর্তে চোটে পড়ে যাওয়ায় এই ম্যাচটা খেলছেনই না। জ্বরে আক্রান্ত মেহেদী হাসান মিরাজও নেই এই ম্যাচে।
আগে ফিল্ডিংয়ে নামবে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও সাইফ হাসান।
স্মৃতি ফেরানোর আশা
খেলা শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে পাঁচটায়, টস হবে আধা ঘণ্টা আগে। তার আগে পড়ে নিতে পারেন বাংলাদেশ–জিম্বাবুয়ে ম্যাচের প্রিভিউ: ২০১৯ সালের সেই স্মৃতি ফেরানোর আশা বাংলাদেশের
স্বাগত...
বাংলাদেশ ওয়ানডে খেলে প্রায়ই। কখনো দ্বিপক্ষীয় সিরিজে, কখনো মহাদেশীয় বা বৈশ্বিক টুর্নামেন্টে। আজ আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে যে ম্যাচটি খেলতে নামছে বাংলাদেশ, সেটি ত্রিদেশীয় সিরিজের। ২০১৯ সালের মে মাসের পর এই প্রথম ত্রিদেশীয় সিরিজে খেলছে বাংলাদেশ। সিরিজের অপর দল আফগানিস্তান।
বাংলাদেশ–জিম্বুাবুয়ে ম্যাচের লাইভ ব্লগে আপনাদের স্বাগত। ম্যাচের তাৎক্ষণিক ঘটনাপ্রবাহ, তথ্য ও পরিসংখ্যান জানতে থাকুন প্রথম আলোর সঙ্গে।