মোস্তাফিজের রেকর্ড এখন নাহিদ রানার, পাকিস্তানের লজ্জার রেকর্ড

৫ উইকেটে নিয়ে রেকর্ড গড়েছেন নাহিদ রানা (ডানে)শামসুল হক

নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে মিরপুরে প্রথম ওয়ানডেতে ১১৪ রানে অলআউট পাকিস্তান। এই সংস্করণে বাংলাদেশের বিপক্ষে যা পাকিস্তানের সর্বনিম্ন, সব দেশ মিলিয়ে অষ্টম সর্বনিম্ন। ২৪ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ডও গড়েছেন নাহিদ রানা।

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সর্বনিম্ন

ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন দলীয় ইনিংস

৫/২৪

• ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেরা বোলিং এখন নাহিদ রানার। আগের সেরা মোস্তাফিজুর রহমানের, ২০১৯ বিশ্বকাপে লর্ডসে ৫/৭৫।
• ওয়ানডেতে বাংলাদেশের পঞ্চম সেরা বোলিং। সেরা মাশরাফি বিন মুর্তজার ৬/২৬, ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে।
• ৬ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে নাহিদ রানার সেরা বোলিং। আগের সেরা ২/৪০, আফগানিস্তানের বিপক্ষে ২০২৪ সালে শারজায়।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেরা