সম্প্রচার শেষ ১১ মার্চ ২০২৬

প্রথম ওয়ানডে

২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ

১২: ১১ , মার্চ ১১

বাংলাদেশের সহজ জয়

১১৫ রানের লক্ষ্য বাংলাদেশ তাড়া করল ১৫.১ ওভারেই। ৩২ বলে ফিফটি করা তানজিদ অপরাজিত ছিলেন ৪২ বলে ৬৭ রানে। ২৭ রান করেছেন নাজমুল।

বাংলাদেশের হাতে ছিল ২০৯ বল, ওয়ানডেতে বাংলাদেশ এর চেয়ে বেশি বল হাতে রেখে জিতেছে মাত্র দুই ম্যাচে।

ম্যাচসেরা নাহিদ রানা
প্রথম আলো

বাংলাদেশের জয়ের পেছনে সবচেয়ে বেশি অবদান পেসার নাহিদ রানার। ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নিয়েছেন এই পেসার। মিরাজ নিয়েছেন ৩ উইকেট।

এই জয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১–০ এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের পরের ম্যাচ পরশু।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ৩০.৪ ওভারে ১১৪/১০ (ফাহিম ৩৭, ফারহান ২৭; নাহিদ ৫/২৪, মিরাজ ৩/২৯)। বাংলাদেশ: ১৫.১ ওভারে ১১৫/২ (তানজিদ ৬৭*, নাজমুল ২৭; আফ্রিদি ১/৩৫)। ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী। ম্যাচসেরা: নাহিদ রানা।
আরও পড়ুন
১২: ০০ , মার্চ ১১

২৭ রান করে ফিরলেন নাজমুল

মোহাম্মদ ওয়াসিমের বলে ৩৩ বলে ২৭ রান করে আউট নাজমুল। রিজওয়ানের হাতে ক্যাচ দিয়েছেন তিনি।

জিততে বাংলাদেশের দরকার ৬ রান।

১১: ৫৩ , মার্চ ১১

৩২ বলে ফিফটি

বাংলাদেশ: ১৩ ওভারে ১ উইকেটে ১০৩

ওয়ানডে ক্যারিয়ারে পঞ্চম ফিফটি পেলেন বাংলাদেশ ওপেনার তানজিদ হাসান। ৩২ বলে তাঁর করা এই ফিফটিতে জয়ের পথে বাংলাদেশ।

জিততে ৩৭ ওভারে মাত্র ১২ রান দরকার বাংলাদেশের।

৩২ বলে ফিফটি করেছেন তানজিদ
প্রথম আলো
১১: ৪২ , মার্চ ১১

জুটিতে ৫০

তানজিদ ও নাজমুলের জুটি পঞ্চাশ ছাড়িয়েছে। ৩৮ বলে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজন। এখানে ২২ রান এসেছে নাজমুলের ব্যাট থেকে, ২৯ রান এসেছে তানজিদের কাছ থেকে।

জয়ের জন্য ৩৭ রান প্রয়োজন বাংলাদেশের।

১১: ৩৪ , মার্চ ১১

বাংলাদেশের ৫০

বাংলাদেশ: ৭ ওভারে ৫৯/১। লক্ষ্য: ১১৫।

১১৪ রান তাড়ায় বাংলাদেশের রান উঠছে ছয়ের বেশি হারে। সপ্তম ওভারের প্রথম বলেই পঞ্চাশ ছুঁয়েছে বাংলাদেশের স্কোর।

আফ্রিদির করা ওভারটিতে প্রথম, দ্বিতীয় ও পঞ্চম বলে চার মেরেছেন নাজমুল।

তানজিদ ১৭ বলে ২৭ এবং নাজমুল ১৫ বলে ১৭ রানে ব্যাট করছেন।

১১: ১৮ , মার্চ ১১

সাইফ ফিরলেন আফ্রিদির বলে

বাংলাদেশ: ৩ ওভারে ৩১/১। লক্ষ্য: ১১৫।

তৃতীয় ওভারে সাইফ হাসানের উইকেট হারিয়েছে বাংলাদেশ। আফ্রিদির ওভারটির চতুর্থ বলে পয়েন্টে শামিল হোসেনের হাতে ক্যাচ দিয়েছেন ১০ বলে ৪ রান করা সাইফ।

নতুন ব্যাটসম্যান নাজমুল হোসেন। ওভারের শেষ বলে কাভার বাউন্ডারি দিয়ে চার মেরেছেন।

১১: ১২ , মার্চ ১১

দ্বিতীয় ওভারে এল ১৫ রান

বাংলাদেশ: ২ ওভারে ২৫/০। লক্ষ্য: ১১৫।

প্রথম ওভারে ১০ রানের পর দ্বিতীয় ওভারে ১৫ রান পেয়েছে বাংলাদেশ। ফাহিম আশরাফের ওভারটিতে দুটি চার মেরেছেন তানজিদ হাসান। বাকি রান এসেছে দুটি ওয়াইড, ৪ বাই রান আর একটি সিঙ্গেল থেকে।

১১: ০৬ , মার্চ ১১

প্রথম ওভারেই ১০

বাংলাদেশ: ১ ওভারে বিনা উইকেটে ১০

আফ্রিদি প্রথম ওভারেই দিয়েছেন ১০ রান। এরমধ্যে ব্যাট থেকে এসেছে ৫ রান, বাকি ৫ এসেছে অতিরিক্ত থেকে।

১১: ০১ , মার্চ ১১

পাকিস্তান ১১৪ — বাংলাদেশ পেসারদের দারুণ প্রদর্শনী

শুরুটা করেছেন নাহিদ রানা। আর শেষটা মোস্তাফিজুর রহমান। ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথমবারের মতো ৫ উইকেট নিয়েছেন নাহিদ রানা। আউট করেছেন সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হোসেন, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগাকে। তাঁর ৭ ওভারে ৫ উইকেটে ২৪ রানের স্পেলেই মূলত পাকিস্তান মুখ থুবড়ে পড়ে।

এরপর মিরাজের ৩ উইকেট পাকিস্তানকে একেবারেই ম্যাচ থেকে ছিটকে দেয়। তিনি আউট করেছেন হুসেইন তালাত, আবদুল সামাদ ও শাহিন শাহ আফ্রিদিকে। তাসকিন ও মোস্তাফিজ একটি করে উইকেট নিয়েছেন।

৩ উইকেট নিয়েছেন মিরাজ
প্রথম আলো

অথচ এই পাকিস্তানের শুরুটাই হয়েছিল দারুণ। ৪১ রানের ওপেনিং জুটি গড়েছিলেন ফারহান ও সাদাকাত। তবে দিনটা যে নাহিদ রানার। তাঁর গতির সামনেই পাকিস্তান এলোমেলো হয়ে যায়।

এরইমধ্যে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে। ইফতারে ৪০ মিনিটের বিরতি শুরু হবে ৬ টাতে।

১০: ৩১ , মার্চ ১১

পাকিস্তানের রান ১০০ ছাড়াল 

তাসকিনের বলে ছক্কা মেরে ১০০ পূর্ণ করলেন ফাহিম আশরাফ। ৮২ রানে ৯ উইকেট হারানো দলটির রান এখন ২৬ ওভারে ৯ উইকেটে ১০২।

২৫ রানে অপরাজিত ফাহিম।

১০: ২০ , মার্চ ১১

তাসকিনের প্রথম উইকেট

পাকিস্তান: ২৪ ওভারে ৯ উইকেটে ৮২

উইকেটের কলামে নাম লেখালেন তাসকিন। তাঁর বলে শূন্য রানে মোহাম্মদ ওয়াসিম আউট হয়েছেন।

১০: ১৫ , মার্চ ১১

আবার মিরাজ

পাকিস্তান: ২৩ ওভারে ৮ উইকেটে ৮১

এবার আউট পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। হুসেইন তালাতকে আউট করার এক বল পরই আফ্রিদিকে এলবিডব্লিউ করেছেন মিরাজ। ১০০ রান করতে পারবে তো পাকিস্তান?

মিরাজ উইকেট নিয়েছেন ৩টি
প্রথম আলো
১০: ০৯ , মার্চ ১১

মিরাজের দ্বিতীয় উইকেট

পাকিস্তান: ২২.১ ওভারে ৭ উইকেটে ৭৭

হুসেইন তালাতকেও ফেরালেন মিরাজ। তাঁর বলে এলবিডব্লিউ হয়ে ৪ রানে ফিরেছেন তালাত।

আম্পায়ার অবশ্য প্রথমে আউট দেননি। রিভিউ নিয়ে সিদ্ধান্ত পক্ষে নিয়ে এসেছেন মিরাজ।

১০: ০১ , মার্চ ১১

নাহিদ রানার তোপ

৭০
ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে এত কম রানে এর আগে ৬ উইকেট হারায়নি পাকিস্তান।
০৯: ৫৮ , মার্চ ১১

উইকেট পেলেন মিরাজও

পাকিস্তান: ২০ ওভারে ৭১/৫

আবদুল সামাদও ফিরলেন। মেহেদী হাসান মিরাজের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়েছেন সামাদ। ফিরেছেন শূন্যতে, সঙ্গে একটা রিভিউও নষ্ট করেছেন।

০৯: ৫১ , মার্চ ১১

নাহিদের ক্যারিয়ার সেরা বোলিং

আবার নাহিদ রানা!

নিজের প্রথম পাঁচ ওভারেই ৫ উইকেট নিলেন এই পেসার। সর্বশেষ তিনি আউট করেছেন সালমান আগাকে। নাহিদের শর্ট বলে শর্ট স্কয়ার লেগে তানজিদের হাতে ক্যাচ দিয়েছেন সালমান।

সালমান আউট হয়েছেন ৫ রানে।

সালমানের ক্যাচটি নেন তানজিদ
প্রথম আলো
নাহিদের এটি ক্যারিয়ার সেরা ওয়ানডে বোলিং। এর আগে ওয়ানডেতে ৫ ম্যাচ খেলে নাহিদের উইকেটই ছিল ৫টি। ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন নাহিদ। ২০১৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে এর আগে ৫ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজুর রহমান।
০৯: ৩৭ , মার্চ ১১

নাহিদের চারে চার

পাকিস্তান: ১৭ ওভারে ৪ উইকেটে ৬৫

কী দারুণ কামব্যাক!

আগের বলটিতেই রিজওয়ান মেরেছিলেন চার। পরের বলেই হলেন আউট। গুড লেংথে করা নাহিদের বলটিতে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়েছেন রিজওয়ান। ফিরেছেন ২০ বলে ১০ রান করে।

রিজওয়ানের ক্যাচ নিচ্ছেন লিটন
শামসুল হক

নিজের প্রথম চার ওভারেই চার উইকেট নিয়েছেন নাহিদ। ফারহান, সাদাকাত ও শামিলকে তিনি আউট করেছিলেন শর্ট বলে।

০৯: ২৩ , মার্চ ১১

নাহিদের তিন ওভারে তিন উইকেট!

পাকিস্তান: ১৪ ওভারে ৩ উইকেটে ৫৫।

নাহিদ তাঁর প্রথম তিন ওভারেই উইকেটের দেখা পেলেন। ১০ম ওভারে ফারহান, ১২তম ওভারে শামিলকে ফেরানোর পর ১৪তম ওভারে চতুর্থ বলে সাদাকাতকে সাইফের ক্যাচে পরিণত করেন নাহিদ। ২৮ বলে ১৮ রানে ফিরলেন সাদাকাত।

পাঁচে নেমেছেন সালমান আগা। রিজওয়ান ৯ বলে ১ রানে অপরাজিত।

০৯: ১১ , মার্চ ১১

ক্যাচ শিখিয়ে ফিরলেন শামিল

পাকিস্তান: ১২ ওভারে ২ উইকেটে ৫১।

ক্রিজে এসেই দুটি শট তুলে খেলে একটিতে ‘জীবন’ পান শামিল। তানজিদ ক্যাচটি ছাড়েন। কিন্তু ১২তম ওভারে আর পারলেন না শামিল। নাহিদের বলে আবারও ক্যাচ তুলেছিলেন আকাশে। উইকেটকিপার লিটন ক্যাচ নিতে ভুল করেননি। ৭ বলে ৪ রান করা শামিল আসলে কী খেললেন সেটাই বোঝা কষ্টের! নাহিদের পেসে ‘বিট’ হয়েছেন শামিল।

চারে নেমেছেন মোহাম্মদ রিজওয়ান।

দ্বিতীয় উইকেট নিয়ে নাহিদের উদ্‌যাপন
শামসুল হক
০৯: ০৭ , মার্চ ১১

ক্যাচ মিস!

পাকিস্তান: ১১ ওভারে ১ উইকেটে ৪৬।

১১তম ওভারে মিরাজের শেষ বলে মিড অনে ক্যাচ তুলেছিলেন শামিল। দৌড়ে গিয়ে ক্যাচটি নিতে পারেননি ফিল্ডার তানজিদ। ক্যাচটি কঠিন ছিল না। মিরাজ হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ!

শামিল ৪ ও সাদাকাত ১৫ রানে অপরাজিত।

০৯: ০০ , মার্চ ১১

নাহিদ রানা এসেই উইকেট নিলেন!

পাকিস্তান: ১০ ওভারে ১ উইকেটে ৪১।

১০ম ওভারে বোলিংয়ে এসেই ওভারের শেষ বলে উইকেট নিলেন নাহিদ রানা। পয়েন্ট সাহিবজাদা ফারহানের (২৭) ক্যাচ নেন আফিফ হোসেন।

তিনে নেমেছেন অভিষিক্ত শামিল হোসেন।

০৮: ৫৯ , মার্চ ১১

খেলা দেখছেন জাইমা রহমান

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান খেলা দেখছেন
শামসুল হক
০৮: ৫৫ , মার্চ ১১

প্রথম ৩৬ বলে ২৪ ডট!

পাকিস্তান: ৮ ওভারে বিনা উইকেটে ৩০।

ওয়ানডেতে দুজনেরই এটা প্রথম ম্যাচ। সম্ভবত সেজন্যই একটু বেশিই দেখেশুনে খেলছেন ফারহান ও সাদাকাত। প্রথম ৬ ওভারের মধ্যে ২৪ বল ডট দিয়েছেন তাঁরা। সপ্তম ওভারে মিরাজ এসে স্পিন যোগ করেন বোলিংয়ে। মোস্তাফিজ অন্য প্রান্তে অষ্টম ওভারেও বোলিং করেন।

ফারহান ২৯ বলে ২০ ও সাদাকাত ১৯ বলে ১০ রানে অপরাজিত।

০৮: ৪৫ , মার্চ ১১

দেখেশুনে খেলছেন দুই ওপেনার

পাকিস্তান: ৫ ওভারে বিনা উইকেটে ১৯

সাদাকাত ৬ ও ফারহান ১৩ রানে অপরাজিত। ভালো বোলিং করছেন তাসকিন ও মোস্তাফিজ

০৮: ৩৩ , মার্চ ১১

দুটি চার হজম তাসকিনের

পাকিস্তান: ৩ ওভারে বিনা উইকেটে ১৩।

তৃুতীয় ওভারে তাসকিনকে দুটি চার মারেন ফারহান। এ ওভারে ৯ রান দিলেন তাসকিন।

০৮: ২৯ , মার্চ ১১

মোস্তাফিজেরও ভালো শুরু

পাকিস্তান: ২ ওভারে বিনা উইকেটে ৪।

দ্বিতীয় ওভারে মোস্তাফিজুর রহমানও ভালো শুরু পেয়েছেন। এই ওভারে ৩ রান দেন তিনি।

সাহিবজাদা ও সাদাকাত দুজনেই ২ রানে অপরাজিত।

০৮: ২৪ , মার্চ ১১

ভালো শুরু তাসকিনের

পাকিস্তান: ১ ওভারে বিনা উইকেটে ১।

সাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত ওপেনিংয়ে নেমেছেন। প্রথম ওভারে একটি রান নেন ফারহান। উইকেট থেকে বল তুলেছেন তাসকিন। সুইং পাননি প্রথম ওভারে। দুটি স্লিপ নিয়ে বোলিং শুরু করেন।

০৮: ০৭ , মার্চ ১১

পাকিস্তান একাদশ

সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হোসেন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, হুসেইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম ও আবরার আহমেদ।

পাকিস্তান জাতীয় দলে ওয়ানডেতে চারজনের অভিষেক ঘটছে এ ম্যাচে। ২০০৮ সালের পর এই প্রথম ওয়ানডেতে পাকিস্তানের হয়ে চারজনের অভিষেক ঘটছে। ১৯৮০ সাল থেকে হিসাব করলে এমন ঘটনা পাকিস্তান ক্রিকেটে দ্বিতীয়বার।

ওয়ানডেতে অভিষিক্ত এই চার ক্রিকেটার হলেন—সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হোসেন ও আবদুল সামাদ।

জাতীয় সঙ্গীতের সময় দুই দলের খেলোয়াড়
শামসুল হক
০৮: ০২ , মার্চ ১১

বাংলাদেশ একাদশ

সাইফ হাসান, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, নাজমুল হাসান, লিটন দাস (উইকেটকিপার), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।

২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ ওয়ানডেতে খেলেছেন আফিফ।

০৭: ৫১ , মার্চ ১১

প্রস্তুত দুই দল

শেরে বাংলা স্টেডিয়াম থেকে প্রথম আলোর ক্রীড়া প্রতিবেদক মাহমুদুল হাসান জানিয়েছেন, টসের পর ক্রিকেটাররা ধীরে ধীরে ফিরে যাচ্ছেন ড্রেসিংরুমে, ম্যাচের জন্য তৈরি হতে। গ্যালারিতে খুব বেশি দর্শক নেই।

ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ৩৯ ম্যাচ খেলে ৫টি জিতেছে বাংলাদেশ। ৩৪ ম্যাচ জিতেছে পাকিস্তান।

স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের অধীনে গা গরম শেষ করেছেন মিরাজ
শামসুল হক
০৭: ৫১ , মার্চ ১১

টস

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

আগে ফিল্ডিং করা নিয়ে মিরাজ বলেছেন, ‘আমাদের বোলিং আক্রমণ ভালো। যদি প্রথম ১০ ওভারের মধ্যে কিছু উইকেট নিতে পারি তাহলে ভালো হয়।’

দলের কম্বিনেশন নিয়ে মিরাজ বলেছেন, ‘তিনজন ফাস্ট বোলার, দুজন স্পিনার এবং ছয়জন ব্যাটার।’

টসের সময় দুই দলের অধিনায়ক
শামসুল হক
০৭: ৩০ , মার্চ ১১

সিরিজের আগে অধিনায়করা যা বলছেন

ওয়ানডে সিরিজ শুরুর আগে গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানান, এখন থেকে তিনি ৭ নম্বরে ব্যাট করবেন

অন্যদিকে পাকিস্তানের আজ নতুন এক অভিজ্ঞতা হবে। প্রথম ওয়ানডেতে পাকিস্তানের প্রথম তিন ব্যাটসম্যানেরই অভিষেক হবে। শাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাতের ওপেনিং জুটির পর তিনে নামবেন শামিল হোসেন। তাঁদের বিষয়ে জানতে ক্লিক করুন নিচের লিংকে—

ফারহানকে সবাই চেনেন, সাদাকাত আর সাংবাদিকপুত্র শামিলকে চেনেন কতটা

এই সিরিজে বাবর আজমের অনুপস্থিতি নিয়ে পাকিস্তান অধিনায়ক শাহিন আফ্রিদি বলেছেন, বাবরকে বাদ দেওয়া হয়নি

পিচ দেখছেন মিরাজ। ছবিটি গতকাল তোলা
প্রথম আলো
০৭: ৩০ , মার্চ ১১

স্বাগতম

বাংলাদেশ–পাকিস্তান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতম। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।

বর্তমানে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান দশে। বিশ্বকাপে সরাসরি জায়গা করতে থাকতে হবে আটের মধ্যে। র‍্যাঙ্কিংয়ে এগোনোর চ্যালেঞ্জের মধ্যে বাংলাদেশের জন্য প্রথম প্রতিপক্ষ পাকিস্তান, যে দলটি আছে র‍্যাঙ্কিংয়ে চারে।

ওয়ানডে সিরিজের ট্রফি হাতে দুই দলের অধিনায়ক
শামসুল হক

সর্বশেষ ২০১৫ সালের সফরে ঢাকায় ওয়ানডে সিরিজ খেলেছিল পাকিস্তান, যেটিতে বাংলাদেশ জিতেছিল ৩-০ ব্যবধানে। এবার একই দলের বিপক্ষে সাফল্যর পুনরাবৃত্তি চায় বাংলাদেশ, তবে চ্যালেঞ্জের কথাও মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স , ‘তারা এবারও নিশ্চয়ই ৩-০ ব্যবধানে হারতে চাইবে না। তারা এই সিরিজে খুব শক্তভাবে ফিরে আসার চেষ্টা করবে। এই সিরিজটি আমাদের জন্য ২০২৭ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পথের শুরু।’