হানড্রেডের নিলামে ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার

বাংলাদেশ ক্রিকেট দলবিসিবি

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট দ্য হানড্রেডের নিলামে নাম লিখিয়েছেন বাংলাদেশের ২৩ জন ক্রিকেটার।

এই তালিকায় যেমন মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনের মতো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ানো ক্রিকেটাররা আছেন, তেমনি আছেন সাব্বির রহমান, মোহাম্মদ নাঈমরাও। তবে নিলামে নাম দেননি সাকিব আল হাসান।

নিলামে বাঁহাতি পেসার মোস্তাফিজের ভিত্তিমূল্য এক লাখ পাউন্ড, এটিই সর্বোচ্চ ক্যাটাগরি। বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য রিশাদ হোসেনের, তাঁর ভিত্তিমূল্য ৭৫ হাজার পাউন্ড। বাকি ২১ জনেরই ভিত্তিমূল্য ৩১ হাজার পাউন্ড করে।

নিলামে বাঁহাতি পেসার মোস্তাফিজের ভিত্তিমূল্য এক লাখ পাউন্ড
শামসুল হক

এই ২১ ক্রিকেটার হলেন নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী, লিটন দাস, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, তানজিদ হাসান, সাইফ হাসান, হাসান মাহমুদ, রিপন মণ্ডল, মোহাম্মদ নাঈম, নাহিদ রানা, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন , নাজমুল হোসেন, তাওহীদ হৃদয়, সাব্বির রহমান, সৌম্য সরকার।

এবারের নিলামে ১৮টি দেশ থেকে প্রায় এক হাজার খেলোয়াড় নিবন্ধন করেছেন। ১১ ও ১২ মার্চ লন্ডনে হবে এই নিলাম।

আরও পড়ুন

ইংল্যান্ডের এই ঘরোয়া টুর্নামেন্টে বাংলাদেশের কেউ আগে খেলেননি। ২০২১ সাল থেকে শুরু হয় এই টুর্নামেন্ট। এবার নিলামে মোস্তাফিজ ও রিশাদ দল পেলেও পেতে পারেন। কারণ, দুজনেই আছেন সেরা ছন্দে।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুজনেই আগামী মৌসুমে দল পেয়েছেন। রিশাদ সর্বশেষ বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসের হয়ে পারফর্ম করেছেন, নিজের প্রথম মৌসুমেই নিয়েছেন ১৩ উইকেট।

মোস্তাফিজ তো বছরের পর বছর ধরেই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে যাচ্ছেন। এখন দেখা যাক কেউ দল পান কি না।

টুর্নামেন্ট শুরু আগামী ২১ জুলাই।

হানড্রেডের নিলামে নাম লেখানো ক্রিকেটার

মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী, লিটন দাস, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, তানজিদ হাসান, সাইফ হাসান, হাসান মাহমুদ, রিপন মণ্ডল, মোহাম্মদ নাঈম, নাহিদ রানা, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন , নাজমুল হোসেন, তাওহীদ হৃদয়, সাব্বির রহমান, সৌম্য সরকার।
আরও পড়ুন