১০০ টেস্টের আগে মুশফিকের যত রেকর্ড

ব্যাটিংয়ে বাংলাদেশের বড় রেকর্ডগুলোর বেশিরভাগই মুশফিকেরএএফপি

বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে ১০০তম টেস্ট খেলতে যাচ্ছেন মুশফিকুর রহিম। তাঁর আগে এই মাইলফলক ছুঁয়েছেন ৮৩ জন খেলোয়াড়। মুশফিকই সবচেয়ে বেশি সময়ে পৌঁছাতে যাচ্ছেন এই মাইলফলকে।

সবচেয়ে বেশি সময়ে ১০০তম টেস্ট

টেস্টে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম
এএফপি

টেস্টে বাংলাদেশের হয়ে মুশফিকের যত রেকর্ড

• সবচেয়ে বেশি ম্যাচ (৯৯)
• সবচেয়ে বেশি রান (৬৩৫১)
• ব্যক্তিগত সর্বোচ্চ (২১৯*, বিপক্ষ জিম্বাবুয়ে, ২০১৮)
• সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি (৩)
• সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচ (৭)
• সবচেয়ে বেশি বল খেলা ব্যাটসম্যান (১৩১২১)
• সবচেয়ে বেশি চার (৭৪০)
• সবচেয়ে বেশি ক্যাচ (১১২)
• সবচেয়ে লম্বা ক্যারিয়ার (২০ বছর ১৭৩ দিন)
• সবচেয়ে বেশি বয়সী টেস্ট ক্রিকেটার (৩৮ বছর ১৮৬ দিন)
• সবচেয়ে বড় জুটির অংশীদার (৩৫৯, সাকিব-মুশফিক, ৫ম উইকেট)
• সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়ক (৩৪)
• অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট জয় (৭)
আরও পড়ুন
৩৮.০২


প্রথম টেস্টে মুশফিকের ব্যাটিং গড়। প্রথম ৯৯ টেস্ট শেষে যা স্পেশালিস্ট বা উইকেটকিপার-ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ সর্বনিম্ন। তাঁর চেয়ে কম গড় নিয়ে ১০০-তে পৌঁছেছেন ইয়ান হিলি (২৮.৬৯), মার্ক বাউচার (৩০.০১) ও জনি বেয়ারস্টো (৩৬.৪২)।

২০
টেস্ট অভিষেকের পর মুশফিকের না খেলা ম্যাচের সংখ্যা।
আরও পড়ুন