৪৯৯ রান ও ৩৪ ছক্কার ম্যাচে যত রেকর্ড

৭ রানে জিতেছে ভারতএএফপি
অবিশ্বাস্য এক লড়াই হলো ভারত ও ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনালে। ৪৯৯ রানের এই ম্যাচে শেষ পর্যন্ত ৭ রানে জিতে ফাইনালে উঠেছে ভারত। রান তাড়ায় ২৪৬ রান করেও হারতে হয়েছে ইংল্যান্ডকে। এই ম্যাচে হয়েছে বেশ কিছু রেকর্ড...
৪৯৯

ভারত ২৫৩, ইংল্যান্ড ২৪৬—৪৯৯। টি-টুয়েন্টি বিশ্বকাপে এটি সর্বোচ্চ রানের ম্যাচ, আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি রান হয়েছে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা–ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ৫১৭ রান। বিশ্বকাপে আগের সর্বোচ্চ ৪৫৯—২০১৬ সালে ইংল্যান্ড–দক্ষিণ আফ্রিকা ম্যাচে।

ভারত করেছে ২৫৩ রান। টি-টুয়েন্টিতে এ নিয়ে ষষ্ঠবার ২৫০ করল ভারত, যা রেকর্ড।

৩৪

ভারত-ইংল্যান্ড ম্যাচে ছক্কা হয়েছে ৩৪টি। বিশ্বকাপে এটাই এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ভেঙেছে চলতি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে ম্যাচের ৩১ ছক্কার রেকর্ড।

৮৮

এবারের বিশ্বকাপে ভারত ছক্কা মেরেছে ৮৮টি। বিশ্বকাপের এক আসরে এটাই সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড।

স্যামসন ছক্কা মেরেছেন ১৬টি
এএফপি
৭৩

চার ছক্কা মিলিয়ে এই ম্যাচে বাউন্ডারির সংখ্যা ৭৩টি, যা টি-টুয়েন্টি বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ ছিল ৬১টি, হয়েছিল ২০১৬ সালে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ম্যাচে।

১৯

ভারত ছক্কা মেরেছে ১৯টি। টি-টুয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে এটি যৌথভাবে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড।

আরও পড়ুন

টি-টুয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে চারবার ফাইনালে উঠেছে ভারত, যা সর্বোচ্চ।

তৃতীয় দল হিসেবে টানা দুই টি-টুয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেলবে ভারত। এর আগে পাকিস্তান (২০০৭ ও ২০০৯) ও শ্রীলঙ্কা (২০১২ ও ২০১৪) টানা দুটি টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেছিল।

বিশ্বকাপের এক আসরে ৬ নম্বর বা এর নিচে নেমে সবচেয়ে বেশি রান তোলার রেকর্ড গড়েছেন উইল জ্যাকস
এএফপি
২২৬

বিশ্বকাপের এক আসরে ৬ নম্বর বা এর নিচে নেমে সবচেয়ে বেশি রান তোলার রেকর্ড গড়েছেন উইল জ্যাকস। ভেঙেছেন ২০০৭ বিশ্বকাপে মিসবাহ-উল-হকের করা ২১৮ রানের রেকর্ড।

৪৫

টি-টুয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এখন জ্যাকব বেথেলের। সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ফিন অ্যালেনের—৩৩ বলে। তাঁর ১০৫ রানের ইনিংস টি-টুয়েন্টি বিশ্বকাপের নকআউটে সর্বোচ্চ।

৪৫ বলে সেঞ্চুরি করেছেন বেথেল
এএফপি

অ্যাশেজ ও টি-টুয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি করা একমাত্র ইংলিশ ক্রিকেটার এখন বেথেল।

১/৬১

৪ ওভারে আর্চার খরচ করেছেন ৬১ রান। টি-টুয়েন্টি বিশ্বকাপের নকআউটে এটাই কোনো বোলারের সবচেয়ে খরুচে বোলিং ফিগার।

আরও পড়ুন