বিপিএলের হেলমেট পরে পিএসএলে খেলায় নাসিমের শাস্তি

বিপিএলের হেলমেট পরেই পিএসএলের ম্যাচ খেলতে নেমে গেছেন নাসিমছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ মুজতবা আলীর রসগোল্লা গল্পে কয়েকটি লাইন আছে এমন, ‘আমার এক বন্ধু প্রায়ই ইউরোপ-আমেরিকায় যান। এতই বেশি যাওয়া আসা করেন যে তার সঙ্গে কোথাও দেখা হলে বলবার উপায় নেই, তিনি বিদেশে যাচ্ছেন না ফিরে আসছেন।’

বর্তমানে অনেক ক্রিকেটারের অবস্থাও ওই রসগোল্লা গল্পের চরিত্র ঝান্ডু দার মতো! বিশ্বজুড়ে এত এত ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি টুর্নামেন্ট যে কে কখন কোনটিতে খেলতে যাচ্ছেন, কে কোনটি থেকে খেলে ফিরছেন—হিসাব রাখা মুশকিল হয়ে যায়!

আরও পড়ুন
বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলেছেন পাকিস্তানি ফাস্ট বোলার নাসিম শাহ
ছবি: প্রথম আলো

কখনো কখনো হয়তো ক্রিকেটার নিজেই ধন্ধে পড়ে যান—এখন কি তিনি বিপিএলে খেলছেন, নাকি পিএসএলে! এটুকু পড়ে ফিক করে হেসে দিলে ভুল করবেন। পাকিস্তানের ক্রিকেটার নাসিম শাহ গত বুধবার এমন একটি কাজই করেছেন।

বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলেছেন পাকিস্তানের এই ফাস্ট বোলার। পিএসএল খেলতে আগেভাগেই ফিরে যান তিনি। পিএসএলে তিনি খেলছেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। গত বুধবার তাঁর দলের খেলা ছিল মুলতান সুলতানসের বিপক্ষে। সেই ম্যাচে ব্যাটিং করার সময় নাসিম বিপিএলের দল কুমিল্লার হেলমেট মাথায় পরে নেমেছিলেন।

আরও পড়ুন

ভুল হেলমেট পরে খেলতে নেমে টুর্নামেন্টের নিয়ম ভেঙেছেন নাসিম। এর কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডের শাস্তিও পেতে হয়েছে। মুলতানের কাছে কোয়েটার ৯ উইকেটে হেরে যাওয়া সেই খেলার ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে পাকিস্তানের ফাস্ট বোলারকে।

আরও পড়ুন