অ্যামিস থেকে হারমান, ওয়ানডে অভিষেকের ২০ সেঞ্চুরিয়ান

ওয়ানডে অভিষেকেই ১৫০ ছোঁয়ার পর জর্ডান হারমানক্রিকেট নামিবিয়া
গতকাল ওয়ানডে অভিষেকেই সেঞ্চুরি পেয়েছেন দক্ষিণ আফ্রিকার জর্ডান হারমান। ১৫০ রানের ইনিংস খেলে ছুঁয়ে ফেলেছেন স্বদেশি ম্যাথু ব্রিটজকের অভিষেকের রেকর্ড। হারমানকে নিয়ে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি পাওয়া ব্যাটসম্যানের সংখ্যা এখন ২০।
২০
৫৬ বছর ৫০০৮ ম্যাচের ইতিহাসে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি পাওয়া ব্যাটসম্যান।
বিশ্বকাপ ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান হিসেবেই ডেনিস অ্যামিসকে মনে রেখেছে সবাই। আরও অনেক প্রথমেই আছে ইংলিশ ওপেনারের নাম। ওয়ানডে ইতিহাসের প্রথম দুটি সেঞ্চুরিই তাঁর। যার প্রথমটি ১৯৭২ সালের ২৪ আগস্ট ইতিহাসের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন অ্যামিস। ওল্ড ট্রাফোর্ডের ম্যাচটি ছিল তাঁর অভিষেক ওয়ানডে।
ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি পাওয়া ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ব্যাটসম্যান ডেসমন্ড হেইন্স। কিংবদন্তি ক্যারিবীয় ওপেনার ১৯৭৮ সালে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩৬ বলে ১৪৮ রান করেন। ৪৭ বছর টিকে থাকা এই রেকর্ড ২০২৫ সালে ভেঙে দেন দক্ষিণ আফ্রিকার ম্যাথু ব্রিটজকে।
অভিষেকে সেঞ্চুরি পাওয়াদের মাত্র তিনজন ওয়ানডে ক্যারিয়ারে ৫ হাজারের বেশি রান করেছেন—হেইন্স (৮৬৪৮), অ্যান্ডি ফ্লাওয়ার (৬৭৮৬) ও মার্টিন গাপটিল (৬৮৪৩)।
ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটা ৪৭ বছর দখলে ছিল ডেসমন্ড হেইন্সের
ফাইল ছবি
হারমানের আগে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি পাওয়া ১৯ ব্যাটসম্যানের ৬ জনই দ্বিতীয় সেঞ্চুরির দেখা পাননি। রিজা হেনড্রিকস, ম্যাথু ব্রিটজকে, মাইকেল ইংলিশ ও আমির জাঙ্গুর অবশ্য এখনো সুযোগ আছে।

ওয়ানডে অভিষেকে যত সেঞ্চুরি

ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি পাওয়াদের এক-চতুর্থাংশই দক্ষিণ আফ্রিকান। দ্বিতীয় সর্বোচ্চ তিনজন পাকিস্তানের।
শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ চারটি সেঞ্চুরি হয়েছে।
১৮
ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি পাওয়াদের মধ্যে সর্বোচ্চ ১৮ বার তিন অঙ্ক ছুঁয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল।
আরও পড়ুন
• টেস্ট খেলুড়ে দেশের বাইরে হংকংয়ের মার্ক চ্যাপম্যান ও স্কটল্যান্ডের মাইকেল ইংলিশ ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি পেয়েছেন। পরে নিউজিল্যান্ডের হয়ে খেলা চ্যাপম্যান ২০১৫ সালে দুবাইয়ে আরব আমিরাতের বিপক্ষে ও ইংলিশ ২০২৪ সালে নামিবিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েন।
• ওয়ানডের প্রথম ৩৮ বছরে অভিষেকে সেঞ্চুরি ছিল ৪টি। সর্বশেষ ১৭ বছরে ১৬টি।
• ওয়ানডে অভিষেকে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস তাওহিদ হৃদয়ের। ২০২৩ সালে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ৯২।

এই রেকর্ডও এখন হারমানের

রেকর্ড ছোঁয়া ইনিংসে জর্ডান হারমান খেলেছেন ১২৬ বল, মেরেছেন ১৭টি চার ও ৩টি ছক্কা। এই সংস্করণে অভিষেকে সর্বোচ্চ সবচেয়ে বেশি চার মারার রেকর্ড এখন হারমানের। ১৯৭৮ সালে হেইন্স মেরেছিলেন ১৬টি চার। চার-ছক্কায় ৮৬ রান তুলে আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজের রেকর্ডও ছুঁয়েছেন হারমান

আরও পড়ুন