সম্প্রচার শেষ ০৩ মার্চ ২০২২

৬১ রানের জয় পেল বাংলাদেশ

০৮: ৩২ , মার্চ ০৩

স্বাগতম

শুভ অপরাহৃ!

শেরেবাংলা স্টেডিয়ামে আজ টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। এর আগে ওয়ানডে সিরিজ ২–১ ব্যবধানে জিতেছে তামিম ইকবালের দল।

মাহমুদউল্লাহর দল টি–টোয়েন্টিতে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেয়েছে। চোটের কারণে আজকের ম্যাচটি খেলতে পারছেন না অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

চোটের কারণে আজ খেলতে পারছেন না মুশফিক
ছবি: প্রথম আলো
আরও পড়ুন
০৮: ৩৫ , মার্চ ০৩

টস জিতল বাংলাদেশ, দলে দুটি পরিবর্তন

মুদ্রানিক্ষেপের ভাগ্যপরীক্ষায় জিতলে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

দলে দুটি পরিবর্তনের কথা জানিয়েছেন মাহমুদউল্লাহ। টি–টোয়েন্টি অভিষেক ঘটছে ইয়াসির আলীর। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হবে মুনিম শাহরিয়ারের

আরও পড়ুন
০৮: ৪০ , মার্চ ০৩

বাংলাদেশ দল

মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, নাসুম আহমেদ, ইয়াসির আলী, মুনিম শাহরিয়ার, আফিফ হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ নাঈম, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

মুনিম শাহরিয়ার ও ইয়াসির আলী
ছবি: শামসুল হক

দলে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে টি–টোয়েন্টি অভিষেক ঘটবে ইয়াসির আলীর। আন্তর্জাতিক অভিষেক হবে মুনিম শাহরিয়ারের।

মারকুটে ওপেনার মুনিম বিপিএলের আবিষ্কার। তাঁর উঠে আসার পথ সম্পর্কে বিস্তারিত পড়ুন...।

আরও পড়ুন
০৮: ৪৬ , মার্চ ০৩

আফগানিস্তান দল

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), হজরতউল্লাহ জাজাই, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রেহমান, করিম জান্নাত, ফজলহক ফারুকি, কায়েস আহমেদ, দারউইশ রসুল।

০৮: ৪৯ , মার্চ ০৩

১২১

শেরেবাংলা স্টেডিয়ামে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে দলীয় গড় সংগ্রহ ১২১। কিন্তু সবশেষ বিপিএলে এ মাঠে শেষ পাঁচ ম্যাচে গড়ে ১৬২ রান করে উঠেছে। আজ কি হবে?

শেরেবাংলার উইকেট খেলা গড়ানোর সঙ্গে মন্থর হতে শুরু করে। বাংলাদেশ দলে এজন্যই তিন বিশেষজ্ঞ স্পিনার ও দুই পেসার।

০৮: ৫৪ , মার্চ ০৩

মাহমুদউল্লাহর চ্যালেঞ্জ

ওয়ানডে সিরিজে শেষ ম্যাচে ভালো ব্যাটিং করতে পারেননি মাহমুদউল্লাহ। গোটা সিরিজেই ছিলেন রানখরায়। টি–টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিতে হবে বাংলাদেশ অধিনায়ককে।

অনুশীলনে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ
ছবি: শামসুল হক

গতকাল সংবাদ সম্মেলনে সে কথাই জানিয়ে রেখেছেন মাহমুদউল্লাহ, ‘ইনশা আল্লাহ কাল প্রথম বল থেকেই মারব। চার মারার চেষ্টা করব, ছয় মারার চেষ্টা করব।’

আরও পড়ুন
০৮: ৫৬ , মার্চ ০৩

ঘাস!

শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটে সবুজ ঘাস! পিচ প্রতিবেদনে ধারাভাষ্যকার পারভেজ মাহরুফ বললেন, ‘শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটে এমন ঘাস খুব একটা দেখা যায় না।’

বল ব্যাটে আসবে, উঠবে—এমন কথাই জানালেন মাহরুফ। আফগান তারকা লেগ স্পিনার রশিদ খান চট্টগ্রামে ওয়ানডে সিরিজে ঘাসের উইকেটে তেমন বাঁক পাননি। এই বিষয়টি মাথায় রেখেই কি ঢাকাতেও ঘাসের উইকেট?

উইকেট দেখছেন রশিদ খান
ছবি: শামসুল হক
০৯: ০৫ , মার্চ ০৩

মুনিম স্ট্রাইকে!

আফগানিস্তানের হয়ে প্রথম ওভার করলেন ফজলহক ফারুকি। আন্তর্জাতিক অভিষেকে নেমে ইনিংসের প্রথম বলটা ‘ফেস’ করলেন মুনিম শাহরিয়ার। অন্য প্রান্তে এই সংস্করণে ৩২ ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন ওপেনার মোহাম্মদ নাঈম। অনভিজ্ঞ মুনিমকে স্ট্রাইক নিতে পাঠানোটা কি ঠিক হলো?

দ্বিতীয় বলে দারুণ শটে মুনিম চার পেলেও গোটা ওভারেই ফজলহকের সুইংয়ে অস্বস্তিতে ছিলেন। একবার ক্যাচের মতোও তুলেছেন গালিতে। প্রথম ওভারটা মুনিম নন স্ট্রাইকে থেকে শুরু করলে অন্তত সুইং, বলের ওঠা–নামা দেখে একটু খাপ খাইয়ে নেওয়ার সুযোগ পেতেন। যদিও তাঁকে বেশ আত্মবিশ্বাসীই মনে হচ্ছে।

বাংলাদেশ প্রথম ওভার শেষে বিনা উইকেটে ৬।

০৯: ১১ , মার্চ ০৩

দ্বিতীয় ওভারেই মুজিব

আফগানিস্তানের হয়ে দ্বিতীয় ওভারটি করেন স্পিনার মুজিব উর রেহমান। ৪ রান দেন তিনি। বাংলাদেশ ২ ওভার শেষে বিনা উইকেটে ১০। মুনিম ৮ বলে ৭ রানে অপরাজিত। নাঈম ৪ বলে ২ রানে অপরাজিত।

০৯: ১৩ , মার্চ ০৩

নাঈম আউট!

তৃতীয় ওভারে এসেই দারুণ ইয়র্কায় নাঈমকে তুলে নিলেন আফগান পেসার ফজলহক ফারুকি। মাঠের আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নিয়ে তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হয়ে নাঈমকে ড্রেসিং রুমে ফেরত পাঠাল আফগানিস্তান।

৫ বলে ২ রান হতাশ করলেন নাঈম।

তিনে নেমেছেন লিটন দাস।

০৯: ১৯ , মার্চ ০৩

মুনিমের টানা দুই চার

চতুর্থ ওভারে মুজিবের প্রথম বলেই স্লগ সুইপে চার মারেন মুনিম। পরের বলটি বাজে লেংথে লেগ সাইডে পড়ায় চার মারতে ভুল করেননি অভিষিক্ত এই ওপেনার। মুনিম–ঝড় শুরু?

বাংলাদেশ ৪ ওভার শেষে ১ উইকেটে ২২। মুনিম ১৬ বলে ১৬ রানে অপরাজিত। লিটন ৩ বলে ২ রানে অপরাজিত।

০৯: ২৫ , মার্চ ০৩

আক্রমণে রশিদ এবং মুনিম আউট

আগের ওভারে টানা দুই চার মেরে ঝড়ের ইঙ্গিত দিয়েছিলেন মুনিম। পঞ্চম ওভারেই রশিদ খান এসে তাঁকে তুলে নিলেন। আফগান লেগ স্পিনারকে জায়গা করে লেগে তুলে মারতে গিয়ে ব্যাটে খেলতে পারেননি। এলবিডব্লুর আবেদনে সাড়া দেন মাঠের আম্পায়ার। মুনিম রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ১৮ বলে ১৭ রানে ফিরলেন মুনিম।

বাংলাদেশ ৫ ওভার শেষে ২ উইকেটে ২৫। চারে নেমেছেন সাকিব আল হাসান।

০৯: ৩০ , মার্চ ০৩

দর্শনীয় লিটন

স্পিনারদের জায়গা করে গ্যাপ দিয়ে মারা শটে দারুণ মুনশীয়ানা দেখাচ্ছেন লিটন দাস। ওয়ানডে সিরিজে এমন দারুণ কিছু চার মেরেছেন তিনি। আজও ষষ্ঠ ওভারের প্রথম বলে মুজিবকে ব্যাকফুটে কাভার দিয়ে দর্শনীয় শটে চার মারলেন। চতুর্থ বলে আবারও জায়গা করে মিড অফের ওপর দিয়ে চার! লিটন অন সং! মুজিব লেংথ খুঁজে পাচ্ছেন না।

বাংলাদেশ ৬ ওভার শেষে ২ উইকেটে ৩৭। লিটন ১২ বলে ১৪ রানে অপরাজিত।

শেরেবাংলা স্টেডিয়ামে দর্শকদের একাংশ
ছবি: শামসুল হক
০৯: ৩২ , মার্চ ০৩

মোহাম্মদ নবীর হাতে বল

নবীর ওভার থেকে ৮ রান পেল বাংলাদেশ। বাংলাদেশ ৭ ওভার শেষে ৪৫/২।

০৯: ৩৭ , মার্চ ০৩

৫ রান করে ফিরে গেলেন সাকিব

কায়েস আহমেদের গুগলি তুলে মারতে গিয়েছিলেন সাকিব আল হাসান। শর্ট ফাইন লেগে পর্যন্তই গেছে বল। মুজিব উর রেহমান কোনো ভুল করেননি।

সাকিব ফেরায় বাংলাদেশের অতি পছন্দের ‘বাঁ-ডান’ কম্বিনেশন ধরে রাখা গেল না। আবার দুই ডানহাতি উইকেটে। লিটনের সঙ্গে উইকেটে অধিনায়ক মাহমুদউল্লাহ। ম্যাচের আগে প্রথম বল থেকে মারতে চাওয়ার ইচ্ছা জানিয়েছিলেন মাহমুদউল্লাহ। ম্যাচ পরিস্থিতি অবশ্য সে ‘সুযোগ’ তাঁকে দিচ্ছে না।

আউট হয়ে ফিরছেন সাকিব
ছবি: শামসুল হক
০৯: ৪৬ , মার্চ ০৩

ছক্কা!

বাংলাদেশের ইনিংসের প্রথম ছক্কা। কায়েস আহমেদকে মিডউইকেট দিয়ে উড়িয়ে মেরে সীমানা পার করলেন লিটন।

চতুর্থ বলে আফগানদের মিস ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে ৩ রান নেওয়ার চেষ্টা করতে গিয়ে পড়ে যান লিটন। বড় বিপদ হতে পারত। ভাগ্যিস, পায়ে টান লাগেনি। শেষ বলে মাহমুদউল্লাহও ছক্কা মারেন মিডউইকেট দিয়ে। দারুণ শট!

মনোমুগ্ধকর কিছু শট খেলেন লিটন
ছবি: শামসুল হক

এই ওভারে ১৭ রান তুলেছে বাংলাদেশ। প্রথম ১০ ওভারের মধ্যে রান তোলায় এটাই বাংলাদেশের সেরা ওভার।

বাংলাদেশ ১০ ওভার শেষে ৩ উইকেটে ৭১। লিটন ৩৪ ও মাহমুদউল্লাহ ৯ রানে অপরাজিত।

০৯: ৫২ , মার্চ ০৩

লিটন যেন ডানহাতি জয়াসুরিয়া!

১১তম ওভারে ওমরজাইয়ের বলটি বাজে লেংথে ছিল। খাটো লেংথ থেকে উঠেছিল অফ স্টাম্পের বাইরে। লিটন অসাধারণ টাইমিংয়ে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে ছক্কা মারলেন! নব্বই দশকে অফ স্টাম্পের বাইরে বল পেলে পয়েন্ট দিয়ে ছক্বা মারাটা অভ্যাসে পরিণত করেছিলেন শ্রীলঙ্কান কিংবদন্তি সনাথ জয়াসুরিয়া।

০৯: ৫৫ , মার্চ ০৩

মাহমুদউল্লাহ আউট

১১তম ওভারের শেষ বলটি ফুল টস লেংথে ছিল। মাহমুদউল্লাহ কেন ব্যাটে খেলতে পারলেন না সেটি বড় প্রশ্ন। একটু শাফল করে সরে আসায় এলবিডব্লুর ফাঁদে পড়েন। ১ ছক্কায় ৭ বলে ১০ রান করে ফিরলেন বাংলাদেশ অধিনায়ক।

বাংলাদেশ ১১ ওভার শেষে ৪ উইকেটে ৮১। লিটন ২৯ বলে ৪২ রানে অপরাজিত। ছয়ে নামলেন আফিফ।

আউট হয়ে ফিরছেন মাহমুদউল্লাহ
ছবি: শামসুল হক
১০: ০৬ , মার্চ ০৩

একটা জুটির খোঁজে...

তৃতীয় উইকেটে ২২ ও চতুর্থ উইকেটে ৩২ রানের জুটি পেয়েছে বাংলাদেশ। পঞ্চম উইকেটে জুটি গড়ার চেষ্টা করছেন আফিফ–লিটন। ১৩তম ওভারে নবীর প্রথম বলে ফাইন লেগ দিয়ে চার মারেন আফিফ। বল একটু উঠে আসছে। আফিফ এই ওভারে আঙুলে ব্যথাও পেয়েছেন উঠে আসা বল খেলতে গিয়ে। শেষ বলে দারুণ পুলে চার মারেন লিটন।

বাংলাদেশ ১৩ ওভার শেষে ৪ উইকেটে ৯৭। লিটন ৩২ বলে ৪৮ রানে অপরাজিত। পঞ্চম উইকেটে ১৩ বলে অবিচ্ছিন্ন ১৭ রানের জুটি গড়েছেন লিটন–আফিফ। ১০ বলে ১১ রানে অপরাজিত আফিফ।

১০: ১৩ , মার্চ ০৩

লিটনের অর্ধশতক

টি–টোয়েন্টিতে প্রায় দুই বছর পর অর্ধশতকের দেখা পেলেন লিটন। ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ অর্ধশতক পেয়েছিলেন তিনি।

আজ ১৪তম ওভারে রশিদের চতুর্থ বলে ১ রান নিয়ে অর্ধশতক তুলে নেন লিটন। ৩৪ বলে ৫০ রান করলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের পর তৃতীয় কোনো দলের বিপক্ষে অর্ধশতক পেলেন লিটন। এ দুটি দলের বিপক্ষেই লিটনের ব্যাটিংগড় ত্রিশের ওপরে।

বাংলাদেশ ১৪ ওভার শেষে ৪ উইকেটে ১০২।

অর্ধশতক তুলে নেওয়ার পথে শট লিটনের
ছবি: শামসুল হক
১০: ১৯ , মার্চ ০৩

শেষ ৫ ওভারে কত হবে?

১৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১১০। এখান থেকে শেষ ৩০ বলে কত রান তুলতে পারে বাংলাদেশ?

উইকেটে রয়েছেন লিটন (৩৬ বলে ৫১) ও আফিফ (১৮ বলে ২০)।

১০: ২৪ , মার্চ ০৩

চার

ফারুকির বলে চার লিটনের।

অনেকক্ষণ পর একটা বড় ওভার।

১০: ২৯ , মার্চ ০৩

আউট লিটন

ফারুকির প্রথম ৫ বলে এসেছিল ১২ রান। শেষ বলে আরও কিছু রান করতে চেয়েছিলেন লিটন। কিন্তু স্লোয়ারে বিভ্রান্ত হয়ে ক্যাচ তুলে দিলেন। ওমরাজাই সহজ ক্যাচ হাতছাড়া করেননি।

৪৪ বলে ৬০ রান করে ফিরলেন লিটন। তিন ওভার বাকি থাকতে লিটনের বিদায় বাংলাদেশের প্রত্যাশিত রান কমিয়ে দেবে।

বাংলাদেশ: ১২৬/৫

১০: ৩০ , মার্চ ০৩

আফিফও বিদায় নিলেন

৪৬ রানের জুটি গড়ে বিদায় নিয়েছিলেন লিটন। সে শোকে ১ রান পরই বিদায় আফিফের। ওমরজাইয়ের বলে কাভারে ক্যাচ দিয়ে ফিরলেন আফিফ। ২৪ বলে ২৫ রান করে ফিরেছেন আফিফ।

১০: ৩৯ , মার্চ ০৩

দুই চারে শেষ ১৯তম ওভার

ফজলহক ফারুকির করা ১৯তম ওভারে লেগ বাই চারের পর শেষ বলে লং অন দিয়ে চার মারলেন ইয়াসির। তাতে মিস ফিল্ডিংয়ের দায়ও আছে।

বাংলাদেশ ১৯ ওভার শেষে ৬ উইকেটে ১৪২। শেষ ওভারে কত রান উঠবে?

১০: ৪২ , মার্চ ০৩

ইয়াসির রানআউট

শেষ ওভারে দ্বিতীয় বলে রানআউট ইয়াসির আলী। ৭ বলে ৮ রান করে ফিরলেন তিনি। বাংলাদেশ ১৯.২ ওভারে ৭ উইকেটে ১৪৭।

১০: ৫১ , মার্চ ০৩

বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫

শেষ ওভারে এসেছে ১১ রান। শেষ ৫ ওভারে উঠেছে ৪৫ রান। এ সময় রানটা আরও বাড়তে পারত।

২ ছক্কা ও ৪ চারে ৪৪ বলে ৬০ রান করেন লিটন। ওয়ানডে সিরিজের ফর্মটা টি–টোয়েন্টিতেও টেনে এনেছেন এই ব্যাটসম্যান। শেষ দিকে ২৪ বলে ২৫ রান করেন আফিফ হোসেন। ষষ্ঠ উইকেটে দুজনের ৩৮ বলে ৪৬ রানের জুটি গতির সঞ্চার করেছে বাংলাদেশের ইনিংসে।

আন্তর্জাতিক অভিষেকে ১৭ বলে ১৮ রান করে আউট হন ওপেনার মুনিম শাহরিয়ার। তাঁর ব্যাটিংয়ে প্রতিশ্রুতির আভাস মিলেছে। মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান এবং অধিনায়ক মাহমুদউল্লাহ হতাশ করেছেন।

আফগানিস্তানের হয়ে ২৭ রানে ২ উইকেট নেন পেসার ফজলহক ফারুকি। ৩১ রানে ২ উইকেট আজমতউল্লাহ ওমরজাইয়ের।

টি–টোয়েন্টিতে দ্বিতীয় ইনিংসে ন্যুনতম ১৫৫ রান কিংবা তার বেশি স্কোর এর আগে ৮বার করতে পেরেছে আফগানিস্তান।

১১: ০১ , মার্চ ০৩

শতকের পরই শূন্য  

প্রথম ওভারে বোলিংয়ে নাসুম। দ্বিতীয় বলে ক্যাচ তুলেছিলেন হজরতউল্লাহ জাজাই, কিন্তু পেছনে দৌড়ে গিয়েও বলটা হাতের নাগালে পাননি বোলার নাসুম, হলো এক রান। তবে এক বল পরই উইকেটের আনন্দে মেতে উঠলেন বাংলাদেশি স্পিনার। পেছনে সরে মারতে গিয়ে কাভারে ইয়াসির আলীর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন গুরবাজ।

তৃতীয় ওয়ানডেতে শতক হাঁকানো গুরবাজ এবার ফিরলেন কোনো রান না করেই।

আফগানিস্তান ১ ওভারে ১ উইকেটে ১ রান

১১: ০২ , মার্চ ০৩

মেহেদীর প্রথম বলেই চার

১১: ০৩ , মার্চ ০৩

ক্যাচ ফেললেন মুনিম শাহরিয়ার

হজরতউল্লাহ জাজাই কাট করেছিলেন। বল চলে গিয়েছিল পয়েন্টে। সহজ ক্যাচ ধরতে পারেননি মুনিম শাহরিয়ার।

১১: ০৫ , মার্চ ০৩

নাসুমকে তুলে মারতে গিয়ে ফিরলেন জাজাই

আগের ওভারেই জীবন পেয়েছেন জাজাই। কিন্তু এবার আর বাঁচেননি। বাঁহাতি স্পিনার দেখে স্লগ করতে চেয়েছিলেন, কিন্তু লং অফে ক্যাচ দিয়ে ফিরেছেন।

১১: ০৭ , মার্চ ০৩

১ বল বিরতি দিয়েই আবার উইকেট

জাজাইয়ের পর দারউইশ রাসুলিও আউট। নাসুমের বলে বোল্ড রাসুলি।

১১: ০৯ , মার্চ ০৩

৩ ওভার শেষে আফগানিস্তান ৯/৩

নজিবুল্লাহ জাদরান ও করিম জানাত এখন উইকেটে। ১৫৬ রান বা এর বেশি লক্ষ্যে আফগানিস্তান জিম্বাবুয়ে, আরব আমিরাত, আয়ারল্যান্ড ও ওমান ছাড়া অন্য কোনো দলের বিপক্ষে জয় পায়নি।

১১: ১২ , মার্চ ০৩

মোস্তাফিজ এলেন চতুর্থ ওভারে

প্রথম দুই বলে কোনো রান দেননি মোস্তাফিজ। তাঁর তৃতীয় বলে আফগানিস্তানের স্কোর দুই অঙ্ক ছুঁয়েছে।

মোস্তাফিজের পরের বলেই চার মারলেন জাদরান। পায়ের ওপর বল শর্ট ফাইন লেগের পাশ দিয়ে পাঠিয়ে দিয়েছেন নাজিবুল্লাহ।

১১: ১৪ , মার্চ ০৩

আরেকটি সুযোগ হাতছাড়া

মোস্তাফিজের বলে ক্যাচ দিয়েছিলেন জাদরান। কিন্তু লিটন সেটা ধরতে পারেননি। ৪ ওভার শেষে আফগানিস্তান ১৫/৩।

১১: ১৫ , মার্চ ০৩

নাসুমকে চার মারলেন করিম

১১: ১৭ , মার্চ ০৩

চারের পরই আউট জানাত

নাসুমকে আনপ্লেয়েবল মনে করাচ্ছে আফগানিস্তান। এবারও খুব বাজে শট খেলে আউট হলেন ব্যাটসম্যান। আগের বলেই লং অফ দিয়ে তুলে মেরেছেন। পরের বল ছিল লেংথ বল।

যেখানে খুশি মারতে পারতেন। কিন্তু আউট।

১১: ১৮ , মার্চ ০৩

নাসুমের আরেকটি উইকেট!

পরের বলেই আউট হয়েছিলেন মাত্র নামা নবী। তবে রিভিউ নিয়েছেন মোহাম্মদ নবী। এলবিডব্লুর আবেদন।

আম্পায়ারের সিদ্ধান্ত ভুল। বল প্যাডে লাগার আগে ব্যাটের হালকা ছোঁয়া নিয়ে গেছে।

১১: ২৩ , মার্চ ০৩

পাওয়ার প্লের শেষ ওভারে আক্রমণে শরীফুল

শরীফুলকে চার মারলেন নবী। পরের বলেই জোরাল আবেদন এলবিডব্লুর। আম্পায়ার সাড়া দেননি। কিছুক্ষণ ভেবে রিভিও না নেওয়ার সিদ্ধান্ত।

রিপ্লে বলছে, সঠিক সিদ্ধান্ত।

১১: ২৫ , মার্চ ০৩

পাওয়ার প্লের শেষ ওভারে ৯ রান 

৬ ওভার শেষে আফগানিস্তান ২৯/৪। ১৪ ওভারে সফরকারীদের দরকার ১২৭ রান। প্রয়োজনীয় রানরেট এখনই ৯ হয়ে গেছে। নজিবুল্লাহ জাদরান ও নবীর ওপর অনেক চাপ।

১১: ২৮ , মার্চ ০৩

নাসুমের শেষ ওভার

৩ ওভারে ৭ রানে ৪ উইকেট নাসুমের। বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট পাওয়ার জন্য ৬ বল হাতে পাচ্ছেন।

প্রথম ৫ বলে ৩ রান দিয়েছেন। শেষ বলের অপেক্ষা।

হলো না!

১১: ২৯ , মার্চ ০৩

৭ ওভার শেষে আফগানিস্তান ৩২/৪

১১: ৩১ , মার্চ ০৩

আক্রমণে মেহেদী

দ্বিতীয় বলেই চার নবীর। বল ব্যাটের স্পর্শ নিয়ে স্লিপ করিডর দিয়ে সীমানার বাইরে। ৯ ওভার শেষে ৪ উইকেটে ৩৮ রান আফগানিস্তান।

১১: ৩৩ , মার্চ ০৩

নবম ওভারে বোলিংয়ে সাকিব 

প্রথম ওভারে ৪ রান দিয়েছেন সাকিব। আফগানিস্তান: ৪২/৪।

১১: ৩৮ , মার্চ ০৩

রেকর্ড হারানোর ঝুঁকিতে আফগানিস্তান 

টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আফগানিস্তান। আজ হারলেও এগিয়ে থাকবে তারা। কিন্তু রান তাড়া করতে নেমে এর আগে কখনো হারেনি দলটি। অবশ্য বাংলাদেশের বিপক্ষে মাত্র একবারই পরে ব্যাট করেছে আফগানিস্তান।

১১: ৩৯ , মার্চ ০৩

ছক্কা

মোস্তাফিজকে থার্ডম্যান দিয়ে ছক্কা নজিবুল্লাহর।

১১: ৪০ , মার্চ ০৩

১০ ওভার শেষে আফগানিস্তান :৫৩/৪

১১: ৪৫ , মার্চ ০৩

সাকিবের সঙ্গে লড়াইয়ে হারলেন নবী

আগের বলেই এগিয়ে এসে তুলে মেরেছিলেন। সেবার ফিল্ডার পর্যন্ত বল না যাওয়ায় বেঁচে যান আফগান অলরাউন্ডার। পরের বলেই একই কাজ করতে চেয়েছিলেন। আগেই এগিয়ে আসায় সাকিবও বল আগে ফেলেছেন। শেষ মুহূর্তে শট চেক করে কাভার দিয়ে মারতে চেয়েছিলেন নবী। বল একদম ফিল্ডার সোজা গিয়েছিল। আফিফকে খুব বেশি কিছু করতে হয়নি।

১১: ৪৯ , মার্চ ০৩

সাকিবের ৪০০

টি-টোয়েন্টিতে ১১৮তম উইকেট সাকিব। এটা আন্তর্জাতিক ক্রিকেটে সাদা বলে ৪০০তম উইকেট সাকিবের।

১১: ৫০ , মার্চ ০৩

১২ ওভার শেষে আফগানিস্তান ৬১/৫

১১: ৫৩ , মার্চ ০৩

আউট!

আফগানিস্তানের আশা হয়ে টিকেছিলেন নজিবুল্লাহ জাদরান। তিনিও ফিরলেন বল আকাশে তুলে। আজ আফগানিস্তানের চেনা চিত্রনাট্যেই আউট জাদরান। মারতে গিয়েছিলেন, ডিপ স্কয়ার লেগে মুনিম শাহরিয়ার এবার কোনো ভুল করেননি।

১১: ৫৪ , মার্চ ০৩

১৩ ওভার শেষে আফগানিস্তান ৬৫/৬

৪০ বলে ৯০ রান দরকার আফগানিস্তানের। সফরকারীদের এখন দরকার পাগলাটে কোনো ইনিংস। উইকেটে রশিদ খান ও ওমরজাই।

১২: ০০ , মার্চ ০৩

শরীফুলের বলেই ফিরলেন রশিদ

টানা কয়েকটি খাটো লেংথে বল করে রশিদকে অস্বস্তিতে ফেলে দিয়েছিলেন রশিদ। এই ওভারেই ভালো বোলিংয়ের পুরষ্কার পেলেন। মারতে গিয়ে ডিপ পয়েন্টে ক্যাচ দিয়েছেন রশিদ। ৬৬ রানে ৭ উইকেট হারাল আফগানিস্তান।

১২: ০০ , মার্চ ০৩

৬ ওভারে দরকার ৮৯ রান

এমন অবস্থাতেও ফ্রন্টফুট ডিফেন্সে নিজের দক্ষতা দেখালেন কায়েস আহমেদ।

১২: ০১ , মার্চ ০৩

সাকিবকে চার ওমরজাইয়ের 

সাকিবের পর শরীফুলকেও চার ওমরজাইয়ের। তবে এটা শুধু ওমরজাইয়ের পরিসংখ্যান ভালো করছে। ম্যাচ পরিস্থিতিতে কোনো প্রভাব পড়ছে না।

১২: ০৫ , মার্চ ০৩

ওমরজাইয়ের ছক্কা

লেংথ বল ছিল। মিড উইকেট দিয়ে শরীফুলকে তুলে মারলেন ওমরজাই।

১২: ০৬ , মার্চ ০৩

৪ ওভারে ৭২ রান দরকার আফগানিস্তানের

১২: ০৮ , মার্চ ০৩

ওমরজাইকে ফেরালেন মোস্তাফিজ 

১৮ বলে ২০ রান করে বিদায় নিলেন ওমরজাই।

টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যর্থতার মাঝে তাঁর ইনিংসটিই আফগানদের ৮০ পার করিয়েছে।

১২: ১১ , মার্চ ০৩

৩ ওভারে ৭০ রান দরকার আফগানিস্তানের

১২: ১১ , মার্চ ০৩

শরীফুলের প্রথম বলে চার কায়েসের

১২: ১৪ , মার্চ ০৩

পরের বলেই আউট কায়েস

নিজের বলে নিজেই ক্যাচ ধরলেন শরীফুল। কায়েসের শট শুধু আকাশেই উঠেছে, দূরত্ব পেরোয়নি, উইকেটের পাশে দাঁড়িয়েই ক্যাচ ধরেছেন শরীফুল। ৯০ রানে ৯ উইকেট হারাল আফগানিস্তান।

১২: ১৪ , মার্চ ০৩

৬১ রানে হেরে গেল আফগানিস্তান

১৪ বল আগে ম্যাচ শেষ হয়ে গেল। মুজিবও ফিরলেন শরীফুলের বলে। ষষ্ঠবারের মতো এক শর নিচে অলআউট হলো আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়বার।

নাসুম পেয়েছেন ৪ উইকেট, শরীফুল পেয়েছেন ৩ উইকেট। সাকিব ও মোস্তাফিজ পেয়েছেন যথাক্রমে ২ ও ১ উইকেট।