বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে দলে ফিরেছেন শন উইলিয়ামস

শন উইলিয়ামস।প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। দলে ফিরেছেন জিম্বাবুয়ের নিয়মিত টেস্ট অধিনায়ক শন উইলিয়ামস। চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি তিনি। তাঁর অবর্তমানে পাকিস্তান সিরিজে অধিনায়কত্ব করেছেন ব্রেন্ডন টেলর।

ক্রেগ আরভিন।
ফাইল ছবি: এএফপি

বাংলাদেশ সিরিজ দিয়ে দলে ফিরেছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার ক্রেইগ আরভিন। চোটের কারণে দলের বাইরে ছিলেন তিনিও। পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন প্রিন্স মাসভাউরে ও তারিসাই মুসাকান্দা। দলে এসেছেন জয়লর্ড গাম্বি, টেন্ডাই চাতারা, ক্রেইগ আরভিন, তাকুজওয়ানাশে কাইতানো, টিমিসেন মারুমা ও ডিয়ন মায়ার্স।

এই মুহূর্তে জিম্বাবুয়ের বড় ভরসা ব্রেন্ডন টেলর।
ফাইল ছবি: প্রথম আলো

রায়ান বার্ল, ওয়েসলি মাধেভারে, রিচমন্ড মুতুম্বামি ও ব্রেন্ডন মাভুতা জায়গা পাননি ২০ জনের দলে। তাঁদের মধ্যে মাধেভারে কদিন আগেই দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছিলেন।

বাংলাদেশ দল জিম্বাবুয়ে সফরে একটি টেস্টের পর তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। একমাত্র টেস্টের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দল খেলবে জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে। সব খেলাই হবে হারারে স্পোর্টিং ক্লাব মাঠে।

আরও পড়ুন

জিম্বাবুয়ে টেস্ট দল: শন উইলিয়ামস (অধিনায়ক), রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, টেন্ডাই চিসোরো, চিভাঙ্গা তানাকা, ক্রেইগ আরভিন, গাম্বি জয়লর্ড, লুক জঙ্গুয়ে, রয় কাইয়া, তাকুজওয়ানশে কাইতানো, কেভিন কাসুজা, টিমিসেন মারুমা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স , রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো।