বাংলাদেশের সিরিজ জয় একটি, চার জয়ের দুটি বিশ্বকাপে

সিরিজ শেষে এবার ট্রফিটা কার হাতে যাবে - তামিম না বাভুমা?ছবি: বিসিবির সৌজন্যে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ানডেতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা প্রথম দেখা ২০০২ সালে। এরপর আরও ২০টি ম্যাচ খেলেছে দুই দল। আরেকটি ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে জেনে নিন পরিসংখ্যানে দু্ই দলের ওয়ানডে প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস। প্রথম পর্বে থাকছে দলীয় রেকর্ড।

ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ৪টি জয়ের ২টি বিশ্বকাপে। ২০০৭ বিশ্বকাপে গায়ানায় সে সময় র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল বাংলাদেশ। ২০১৯ বিশ্বকাপেও জিতেছিল সে সময়ে নিজেদের সর্বোচ্চ স্কোর করে। ওয়ানডেতে দুই দলের সর্বশেষ দেখাও এটাই।

দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনো দক্ষিণ আফ্রিকাকে হারানো হয়নি বাংলাদেশের
গ্রাফিকস: প্রথম আলো

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচটি ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ জিতেছে শুধু একটিই—২০১৫ সালে ঘরের মাঠে ২–১ ব্যবধানে। বাকি চারটি সিরিজের তিনটি হয়েছে দক্ষিণ আফ্রিকায়। সেই তিন সিরিজের ৮টি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডেতে বাংলাদেশের কোনো জয়ই নেই। ২০০৩ বিশ্বকাপেও সব ম্যাচেই হেরেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে টানা ১৪ পরাজয়ের ৯টিই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

দক্ষিণ আফ্রিকা ৪: ১ বাংলাদেশ
গ্রাফিকস: প্রথম আলো

ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি, তিনবার ৩৫০ ছাড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। তিনটি ইনিংসই দক্ষিণ আফ্রিকার মাটিতে। ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় ইনিংস প্রোটিয়াদের বিপক্ষে, ২০১৯ বিশ্বকাপে ওভালে।

সর্বোচ্চ স্কোরের সেরা পাঁচে বাংলাদেশের নাম এসেছে একবার
গ্রাফিকস: প্রথম আলো

বাংলাদেশের বিপক্ষে মাত্র দুবার ২০০ রানের নিচে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা, দুবারই জিতেছে বাংলাদেশ। তবে দুই দলের ওয়ানডে ইতিহাসে সর্বনিম্ন আটটি ইনিংসই বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন ১৬২, ২০১৫ সালে মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে।

দলীয় সর্বনিম্ন স্কোরের প্রথম আটটিই বাংলাদেশের
গ্রাফিকস: প্রথম আলো
আরও পড়ুন