মাঠে সাকিব, মুমিনুল-সিডন্স-ডমিঙ্গোদের সঙ্গে আলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকদের সঙ্গে লুকোচুরি শেষে হোটেলে ঢুকেছেন কাল রাতে। করোনা থেকে সেরে ওঠা সাকিব আজ সকালে মাঠে বাংলাদেশ দলের অনুশীলনেও গেছেন। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঠ দেখেছেন, কথা বলেছেন মুমিনুল, সিডন্স, ডমিঙ্গো, ডোনাল্ডদের সঙ্গে।

প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হকের ক্যামেরা অনুশীলনে খুঁজে ফিরেছে সাকিবকেও -

১ / ৭
করোনা ধরা পড়া, করোনামুক্তি, সাংবাদিকদের সঙ্গে লুকোচুরি করে হোটেলে ঢোকা...সব শেষে স্বস্তি দেওয়া দৃশ্য। মাঠে সাকিব
ছবি: শামসুল হক
আরও পড়ুন
২ / ৭
এসেই প্রথমে গুরুত্বপূর্ণ কাজটা সেরে নিলেন। পিচের অবস্থা বুঝে নিচ্ছেন সাকিব। পেছনে টেস্ট অধিনায়ক মুমিনুল
ছবি: শামসুল হক
আরও পড়ুন
৩ / ৭
দেখা হয়ে গেল কোচদের সঙ্গে। ব্যাটিং কোচ সিডন্স স্বাগত জানালেন সাকিবকে। হাত বাড়িয়ে এগিয়ে এলেন পেস বোলিং কোচ ডোনাল্ডও
ছবি: শামসুল হক
আরও পড়ুন
৪ / ৭
চলছে ব্যাটিং কোচ সিডন্স আর প্রধান কোচ ডমিঙ্গোর সঙ্গে আলাপ
ছবি: শামসুল হক
আরও পড়ুন
৫ / ৭
এতক্ষণ একসঙ্গে দুই কোচের সঙ্গে কথা হয়েছে, এবার আলাদা করে সিডন্সের সঙ্গে কথা বললেন সাকিব
ছবি: শামসুল হক
আরও পড়ুন
৬ / ৭
প্রধান কোচ ডমিঙ্গোর সঙ্গে আলোচনাই বা বাদ থাকে কী করে!
ছবি: শামসুল হক
আরও পড়ুন
৭ / ৭
আলাপে যোগ দিলেন টেস্ট অধিনায়ক মুমিনুলও। সাকিবের খেলা-না খেলার সিদ্ধান্ত নিতেই কি এই আলোচনা?
ছবি: শামসুল হক