ব্রাজিল গ্রুপসেরা হলে নকআউটে প্রতিপক্ষ হতে পারে কারা

ব্রাজিল এখন পয়েন্ট তালিকার শীর্ষেরয়টার্স

প্রথম ম্যাচে ড্র। পরের ম্যাচে জয়। ২ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট এখন ৪। এখনো নিশ্চিত হয়নি পরের রাউন্ডের টিকিট। সেই লক্ষ্যে আজ স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

স্কটল্যান্ডের বিপক্ষে নিঃসন্দেহে ব্রাজিলই ফেবারিট। কিন্তু ব্রাজিল যদি ড্র করে বা হেরে যায়, তাহলে কী হবে? তখন আসলে নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা কতটা?

আর ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যায়, তাহলে সেখানে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পাবে?

গ্রুপ সি–এর লড়াই থেকে এরই মধ্যে হাইতির বিদায় নিশ্চিত হয়েছে। তবে অন্য তিন দলেরই খাতা–কলমে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া এখনো সম্ভব। সমীকরণে এই মুহূর্তে গ্রুপে গোল ব্যবধানে এগিয়ে থেকে ব্রাজিল শীর্ষে আছে। কাল ভোর চারটায় একই সময়ে হবে ব্রাজিল-স্কটল্যান্ড এবং মরক্কো-হাইতি। কোন ম্যাচের ফল কী হলে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হবে?

ব্রাজিলের সমীকরণ

ব্রাজিল ও মরক্কো দুই দল জিতলে: দুই দলেরই পয়েন্ট হবে ৭। তখন বিবেচনায় আনা হবে এই দুই দলের মুখোমুখি লড়াই। ব্রাজিল-মরক্কো মুখোমুখি লড়াইয়ে ড্র করায় আসবে গোলের হিসাব। এখন পর্যন্ত গোল ব্যবধানে এগিয়ে ব্রাজিল।

ব্রাজিলের ড্র, মরক্কোর জয়: ব্রাজিল জয় না পেলে হাইতিকে হারালে গ্রুপ চ্যাম্পিয়ন হবে মরক্কো।
ব্রাজিল ড্র, মরক্কো ড্র: তখন দুই দলের পয়েন্ট হবে ৫। গোল ব্যবধানে ব্রাজিল তখন এগিয়ে থাকবে ফলে গ্রুপ চ্যাম্পিয়নও হবে ব্রাজিল।
ব্রাজিল ড্র, মরক্কো হার: গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলই হবে। মরক্কো ও স্কটল্যান্ডের পয়েন্ট হবে সমান।
ব্রাজিলের হার, মরক্কো জয়: পয়েন্ট তালিকার তিন নম্বরে চলে যাবে ব্রাজিল। ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে শেষ ৩২–এ যাবে মরক্কো। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে পরের রাউন্ডে যাবে স্কটল্যান্ড।
ব্রাজিলের হার, মরক্কো ড্র: গ্রুপ চ্যাম্পিয়ন স্কটল্যান্ড। ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে পরের রাউন্ডে মরক্কো।
ব্রাজিলের হার, মরক্কো হার: গ্রুপ চ্যাম্পিয়ন স্কটল্যান্ড। মরক্কো ও ব্রাজিল পয়েন্ট হবে সমান। বিবেচনায় আসবে গোল ব্যবধান।

আরও পড়ুন

এরপর কী?

ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হলে তাদের খেলতে হবে গ্রুপ ‘এফ’–এর রানার্সআপ দলের বিপক্ষে। বর্তমানে গ্রুপ ‘এফ’–এ দ্বিতীয় স্থানে আছে জাপান। ব্রাজিল রানার্সআপ হলে খেলতে হবে গ্রুপ ‘এফ’–এর চ্যাম্পিয়নদের বিপক্ষে। এখন গ্রুপ ‘এফ’–এর শীর্ষে আছে নেদারল্যান্ডস।

ব্রাজিল ফুটবল দল
রয়টার্স

তবে ব্রাজিল যদি তৃতীয় হয়? তৃতীয় হওয়া ১২ দলের মধ্যে সেরা আটে থেকে যেতে পারে নকআউটে।

তখন তাদের খেলতে হতে পারে গ্রুপ ‘ই’, ‘এ’ বা ‘আই’–এর শীর্ষ দলের বিপক্ষে। মানে জার্মানি, ফ্রান্স বা মেক্সিকোর বিপক্ষে খেলতে হতে পারে ব্রাজিলের।

আরও পড়ুন