‘শুধু একঘেয়েমিই থামাতে পারে হলান্ডকে’

সময় এখন আর্লিং হলান্ডেররয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্লিং হলান্ড মাঠে নামা মানেই যেন গোল করা, একের পর এক রেকর্ড গড়া। ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড প্রিমিয়ার লিগে প্রথম মৌসুমেই বেশ কয়েকটি রেকর্ড নিজের করে নিয়েছেন। যেভাবে ছুটছেন, কোথায় থামবেন আপাতত বোঝা মুশকিল।

দুরন্ত গতিতে ছুটে চলা এই হলান্ডকে কি থামানো সম্ভব? নরওয়েজীয় তারকার প্রথম কোচ মনে করছেন, সম্ভব। তবে সেটি প্রতিপক্ষের কৌশলের কারণে নয়, হলান্ডের নিজের ভাবনার বদলের কারণে সম্ভব। ‘এল পিরিয়েডিকো ডি এসপানাকে’ হলান্ডের সাবেক কোচ আল্ফ এনগেভ বলেন, ‘গোলমেশিন’ হয়ে ওঠা হলান্ডকে থামাতে পারে শুধু একঘেয়েমি, ‘ওকে থামাতে পারে চোট। এর বাইরে একঘেয়েমিতা ছাড়া আর কিছু আটকাতে পারবে না।’

বুধবার লেস্টার সিটির বিপক্ষে জোড়া গোল করে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডে মোহাম্মদ সালাহকে স্পর্শ করেছেন হলান্ড। ২০১৭–১৮ মৌসুমে ৩২ গোল করেছিলেন সালাহ, এবার ২৮ ম্যাচেই সমান গোল হয়ে গেছে হলান্ডের।

প্রায় প্রতি ম্যাচে হলান্ডের এই উদ্‌যাপন এখন পরিচিত দৃশ্য
রয়টার্স

সব প্রতিযোগিতা মিলিয়ে হলান্ডের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৪০ ম্যাচে ৪৭টিতে। প্রিমিয়ার লিগের ফুটবলারদের মধ্যে এটি এক মৌসুমে সর্বোচ্চ গোল। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ গোল লিভারপুলের মোহাম্মদ সালাহ (২০১৭–১৮) আর ম্যানচেস্টার ইউনাইটেডের রুড ফন নিস্টলরয়ের (২০০২–০৩)।

আরও পড়ুন

হলান্ডের প্রথম কোচ এনগেভের মতে গোলের ক্ষুধাই হলান্ডকে এমন ‘গোলমেশিন’ বানিয়ে দিয়েছে, ‘অনেক দিক থেকে আর্লিং এখনো আগের মতোই। সে অনুশীলন করতে পছন্দ করে, গোল করতে পছন্দ করে, হাসতে পছন্দ করে। ওর ছোটবেলার ভিডিও দেখলে বুঝতে পারবেন।’

হলান্ডের সাফল্যের পেছনে তাঁর বাবা আলফি হলান্ডের অবদানও দেখছেন এনগেভ। আলফি নিজেও প্রিমিয়ার লিগে খেলেছেন, ২০০০–২০০৩ মেয়াদে খেলেছেন ম্যানচেস্টার সিটিতে। নিজের সেই অভিজ্ঞতা ছেলের মধ্যে ছড়িয়ে দিয়েছেন বলেই ধারণা হলান্ডের প্রথম কোচের, ‘ওর বাবা শীর্ষ স্তরের ফুটবলার ছিল। জানে সম্ভাবনা কীভাবে কাজে লাগাতে হয়। হলান্ডের কোচও বিষয়গুলো ভালো বোঝে।’

আরও পড়ুন