জার্মানির রেকর্ডটা বায়ার্নের, ইংল্যান্ড, স্পেন, ইতালি ও ফ্রান্সে কারা

বুন্দেসলিগায় এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করার নিজেদের রেকর্ডটা নতুন করে লিখেছে বায়ার্ন মিউনিখ। পরশু মৌসুমের পাঁচ ম্যাচ হাতে থাকতেই রেকর্ডটা ভেঙে ফেলেছে। বায়ার্নকে এখন হাতছানি দিচ্ছে এক মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের রেকর্ডও। কাজটা অবশ্য একটু কঠিন, রেকর্ড ভাঙতে শেষ পাঁচ ম্যাচে করতে হবে ২১ গোল।

অবধারিত যে প্রশ্নটা আসবে, তা হলো ইউরোপের শীর্ষ পাঁচ লিগের অন্য চারটিতে কোন কোন ক্লাবের দখলে এই রেকর্ড—

বুন্দেসলিগা

এবার ৩১ গোল করেছেন বায়ার্নের হ্যারি কেইন
এএফপি

জার্মানির শীর্ষ লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে বাভারিয়ান ক্লাবটির একচ্ছত্র আধিপত্য। শীর্ষ সাতের সাতটির নামই বায়ার্ন। সেই ক্লাবটি পরশু রাতে সেন্ট পাউলিকে ৫-০ গোলের হারানোর পথে নিজেদের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে। পাঁচ ম্যাচ হাতে রেখেই আগের রেকর্ড ভাঙা বায়ার্ন এ মৌসুমে ২৯ ম্যাচেই করেছে ১০৫ গোল। আগের রেকর্ড ছিল ১০১। ১৯৭১-৭২ মৌসুমে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, গার্ড মুলারদের বায়ার্ন গড়েছিল সেই রেকর্ড। বায়ার্নের রেকর্ড মৌসুমে সবচেয়ে বেশি গোল হ্যারি কেইনের। ২৬ ম্যাচ খেলে ৩১টি গোল করেছেন ইংলিশ স্ট্রাইকার। এ ছাড়া গোল সংখ্যা দুই অঙ্ক ছাড়িয়েছে লুইস দিয়াজ (১৫) ও মাইকেল ওলিসের (১২)।

বুন্দেসলিগা: এক মৌসুমে সর্বোচ্চ গোল

ইংলিশ প্রিমিয়ার লিগ

২০১৭–১৮ মৌসুমে সিটির ১০৬ গোলের ২১টি করেন সের্হিও আগুয়েরো
এএফপি

প্রিমিয়ার লিগের রেকর্ডটা ম্যানচেস্টার সিটির। ২০১৭-১৮ মৌসুমে ১০৬ গোলে আট মৌসুম আগে গড়া চেলসির ১০৩ গোলের রেকর্ড ভাঙে সিটি। সিটি আরও দুবার গোলের সেঞ্চুরি করেছে। রেকর্ড গড়া মৌসুমে সিটির হয়ে সবচেয়ে বেশি গোল করেছিলেন সের্হিও আগুয়েরো। আর্জেন্টাইন স্ট্রাইকার করেছিলেন ২১ গোল।

প্রিমিয়ার লিগ: এক মৌসুমে সর্বোচ্চ গোল

আরও পড়ুন

লা লিগা

২০১১–১২ মৌসুমে রিয়ালের ১২১ গোলের ৪৬টি ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর
এএফপি

লা লিগায় শিরোপা জয়ের মতো গোলের রেকর্ডও রিয়াল মাদ্রিদের। ২০১১-১২ মৌসুমে ১২১ গোল করে নিজেদেরই রেকর্ড ভাঙে রিয়াল (১৯৮৯-৯০ মৌসুমে ১০৭ গোল)। ওই মৌসুমে ৪৬ গোল করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা তবু সর্বোচ্চ গোলদাতা হতে পারেননি। ৫০ গোল করে যা হতে দেননি বার্সার লিওনেল মেসি।

লা লিগা: এক মৌসুমে সর্বোচ্চ গোল

আরও পড়ুন

সিরি ‘আ’

সিরি ‘আ’র রেকর্ডটা তুরিনোর
ফেসবুক/তুরিনো

সিরি ‘আ’র রেকর্ড অনেক পুরোনো। ১৯৪৭-৪৮ মৌসুমে ৪০ ম্যাচে তুরিনোর করা ১২৫ গোলের রেকর্ডটা টিকে আছে এখনো। ৩৮ ম্যাচের লিগের রেকর্ডটা এসি মিলানের, ১৯৪৯-৫০ মৌসুমে ১১৮ গোল। শীর্ষ দশের ৯টিই গত শতকের ৪০-৫০ দশকের। ব্যতিক্রম ২০১৯-২০ মৌসুমে ৯৮ গোল করা আতালান্তা, দলটি আছে নয়ে।

সিরি ‘আ’: এক মৌসুমে সর্বোচ্চ গোল আশা ভোসলে ও ব্রেট লি যেভাবে জুটি বেঁধেছিলেন গানে

আরও পড়ুন

ফ্রেঞ্চ লিগ আঁ

নেইমার, কাভানি ও এমবাপপে—রেকর্ড গড়া মৌসুমে পিএসজির আক্রমণভাগ
এএফপি

২০১৬-১৭ মৌসুমে ১০৭ গোল করে রেকর্ড গড়েছিল মোনাকো। পরের মৌসুমেই সেই রেকর্ড ভেঙে ১০৮ গোল করে পিএসজি। মজার ব্যাপার, রেকর্ড গড়া দুই দলেই ছিলেন তরুণ কিলিয়ান এমবাপ্পে। লিগ আঁ তখন ছিল ৩৮ ম্যাচের। ম্যাচ সংখ্যা ৩৪-এ নামার পর গত মৌসুমে ৯২ গোল করে শীর্ষ পাঁচে জায়গা পেয়ে গেছে প্যারিসিয়ানরা।

লিগ আঁ: এক মৌসুমে সর্বোচ্চ গোল

আরও পড়ুন