ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্র

২০২৭ এশিয়ান কাপ হবে সৌদি আরবেএএফসি

ইরান–ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে এএফসি এশিয়ান কাপ ২০২৭–এর ড্রয়ের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আগামী ৯ মৌসুমে সৌদি আরবের রিয়াদের মহাদেশীয় ফুটবলের সর্বোচ্চ আসরটির ড্র অনুষ্ঠিত হবে। আজ এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এ খবর দিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাত শুরু হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি ক্রীড়া ইভেন্ট স্থগিত বা বাতিল হয়েছে। যার মধ্যে ছিল গত শনিবারের এশিয়ান কাপ ড্র।

এএফসি জানিয়েছে, সংশ্লিষ্ট সব পক্ষ এবং সদস্যদেশগুলোর পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে ড্র অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এখন সেটি মে মাসের দ্বিতীয় সপ্তাহে দিরিয়াহর ঐতিহাসিক আত-তুরাইফ ডিস্ট্রিক্টে অনুষ্ঠিত হবে।

আগামী বছরের ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথমবারের মতো ২৪ দলের এশিয়ান কাপ আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। ড্রয়ে দলগুলোকে চারটি করে মোট ছয়টি গ্রুপে বিভক্ত করা হবে। এরই মধ্যে ২৩ দল চূড়ান্ত হয়ে গেছে। আগামী ৪ জুন লেবানন ও ইয়েমেনের মধ্যকার প্লে-অফ ম্যাচের মাধ্যমে ২৪তম দল চূড়ান্ত হবে।

আরও পড়ুন