সিটি বা পিএসজি নয়, আর্সেনালের স্কোয়াডই সবচেয়ে দামি

দলবদলের বাজারে টাকা ঢেলে স্কোয়াডের শক্তি বাড়িয়েছে আর্সেনালছবি: আর্সেনাল টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা দল গত সাত মৌসুম চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। এমন নয় যে ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমে শিরোপা জিতেছে। শিরোপাটা যাদের জেতার কথা ছিল, তারাই জিতেছে—ম্যানচেস্টার সিটি।

গত মৌসুমে ‘ট্রেবল’জয়ী এই দলকে এ মাসের শুরুতে অন্য একটি জায়গায় প্রায় ধরেই ফেলেছিল সেই দলটি। বিশ্ব ফুটবলের দ্বিতীয় দল হিসেবে নিজেদের স্কোয়াডের দাম এক বিলিয়ন ইউরোর ওপাশে নিয়ে গিয়েছিল তারা। এবার টপকেই গেল। ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে এখন সেই দলের স্কোয়াডের দামই সবচেয়ে বেশি। ওহ, বলাই হয়নি দলটির নাম আর্সেনাল।

আরও পড়ুন

দলবদল, খেলোয়াড় ও ক্লাবের আর্থিক বিষয় নিয়ে নির্ভরযোগ্য ওয়েবসাইট ট্রান্সফারমার্কেট এই হিসাব করেছে। তাদের হিসাব অনুযায়ী, বিশ্বে এখন আর্সেনালের স্কোয়াডের দামই সবচেয়ে বেশি। এই পথে গানাররা পেছনে ফেলেছে কয়েক মৌসুম ধরে সবচেয়ে দামি স্কোয়াডের সিংহাসন ধরে রাখা ম্যানচেস্টার সিটিকে। আর্সেনালের বর্তমান স্কোয়াডের দাম ১২১ কোটি ইউরো। ১১৯ কোটি ইউরো মূল্যের স্কোয়াড নিয়ে দুইয়ে নেমে গেছে গত মৌসুমে প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগজয়ী সিটি।

সিটির কাছে লিগ জয়ের দৌড়ে হারের পর এবারের দলবদলের মৌসুমে টাকা ঢেলেছে আর্সেনাল। ওয়েস্ট হাম ইউনাইটেড থেকে ডিফেন্সিভ মিডফিল্ডার ডেক্লান রাইসকে ১৫ জুলাই ১০ কোটি পাউন্ডে সই করিয়েছে আর্সেনাল। এ ছাড়া গত মাসে চেলসি থেকে কাই হাভার্টজকে উড়িয়ে এনেছে সাড়ে ৬ কোটি পাউন্ডে।

সবচেয়ে দামি ১০ স্কোয়াড:

৩ কোটি ৪০ লাখ পাউন্ড থেকে আয়াক্স থেকে ইউরিয়েন টিম্বারকে এনেও স্কোয়াডের শক্তি বাড়িয়েছে গানাররা। ইউরোর হিসাবে এই তিন খেলোয়াড়ের পেছনে মোট ২৩ কোটি ১৬ লাখ পাউন্ড খরচ করেছে আর্সেনাল। তাতে খরচের পরিমাণও বেড়েছে, আর তাই স্কোয়াডের দামের দিক থেকে পেছনে পড়েছে সিটি।

আরও পড়ুন

ট্রান্সফারমার্কেট জানিয়েছে, ২০১৯ সালে মিকেল আরতেতা আর্সেনাল কোচের দায়িত্ব নেওয়ার পর স্কোয়াডের দাম ৬৬ কোটি ৮০ লাখ ইউরো থেকে ১২১ কোটি ইউরোয় গিয়ে ঠেকেছে। অর্থাৎ এই সময় আর্সেনালের স্কোয়াডের দাম বেড়েছে ৫২ কোটি ৮০ লাখ ইউরো। এ সময়ে অন্য কোনো ক্লাবের স্কোয়াডের দাম এত বাড়েনি।

আরতেতার সময় স্কোয়াডের শক্তি বাড়াতে মোট ৬৮ কোটি ৫০ লাখ ইউরো খেলোয়াড় কেনায় খরচ করেছে আর্সেনাল। আর খেলোয়াড় বেচে পেয়েছে ১০ কোটি ৪০ লাখ ইউরো। এই ব্যয় থেকে আয় বাদ দিলে আর্সেনালের নিট খরচটা পাওয়া যায়—৫৮ কোটি ১০ লাখ ইউরো। ট্রান্সফারমার্কেটের হিসাবে ২০২০ সালের জানুয়ারি থেকে আর কোনো ক্লাব আর্সেনালের মতো এত নিট খরচ করেনি, এমনকি চেলসিও না (৫৬ কোটি ৩০ লাখ ইউরো)।

আরও পড়ুন