ব্রেন্টফোর্ডের কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের ৪–০ গোলের হারের দায় ব্রুনো ফার্নান্দেজের ওপর চাপিয়েছেন গ্যাব্রিয়েল আগবোনলাহোর। অ্যাস্টন ভিলার সাবেক স্ট্রাইকার ইউনাইটেডের পর্তুগিজ মিডফিল্ডারের সমালোচনা করে বলেছিলেন, তাঁকে দেখে মনে হয়েছে তিনি ‘ফেরার হয়ে ঘুরে বেড়াচ্ছেন’।
আগবোনলাহোরের এই সমালোচনার জবাব দিয়েছেন ফার্নান্দেজ। পর্তুগিজ মিডফিল্ডারের কথা তিনি কে এবং কেমন, এটা জানলে আগবোনলাহোর এমন কথা বলতেন না। একই সঙ্গে হুয়ান মাতার কাছ থেকে সমর্থন পাওয়ার কথাও বলেছেন ফার্নান্দেজ।
সত্যি বলছি, এটা (আগবোনলাহোরের কথা) নিয়ে আমি খুব একটা ভাবছি না। তিনি আমার সঙ্গে কখনোই খেলেননি। তিনি জানেন না আমি কে বা কেমনব্রুনো ফার্নান্দেজ
আগবোনলাহোরের সমালোচনার জবাবে ফার্নান্দেজ বলেছেন, ‘সত্যি বলছি, এটা (আগবোনলাহোরের কথা) নিয়ে আমি খুব একটা ভাবছি না। তিনি আমার সঙ্গে কখনোই খেলেননি। তিনি জানেন না আমি কে বা কেমন।’
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা হুয়ান মাতা তাঁর পাশে জানিয়ে ফার্নান্দেজ বলেছেন, ‘মাত্র দুই দিন আগে হুয়ান মাতা নামের একজন, যিনি বিশ্ব চ্যাম্পিয়ন, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়নস লিগজয়ী; আমাকে বলেছেন, “ফুটবলে যতজনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তুমিই তাদের মধ্যে সেরা মানুষ। তুমি এভাবেই এগিয়ে যাও, নিজের মতো হও।”’
স্পেনের সাবেক মিডফিল্ডার মাতার কথা ফার্নান্দেজকে কতটা সাহস জুগিয়েছে, এটা স্পষ্ট হয় ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ মিডফিল্ডারের পরের কথায়, ‘কেউ যদি এমনটা বলে...আপনি জানেন আমি কেমন।’
এর আগে লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপও ফার্নান্দেজের পাশে দাঁড়িয়েছেন। ফার্নান্দেজকে নিয়ে আগবোনলাহোরের অমন কথার সমালোচনা করেছেন লিভারপুলের জার্মান কোচ।