নতুন চুক্তিতেও ইতিহাস গড়লেন দে লা ফুয়েন্তে

স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তেরয়টার্স

লুইস এনরিকের জায়গায় ২০২২ সালের ৮ ডিসেম্বর স্পেন কোচের দায়িত্ব নেন লুইস দে লা ফুয়েন্তে। তখন কি ভাবতে পেরেছিলেন, স্পেনের কোচ পদে এত দিন তাঁকে থাকতে হবে?

কাতার বিশ্বকাপের পর দে লা ফুয়েন্তে স্পেনের কোচ হওয়ায় অনেকেই অবাক হয়েছিলেন। তার আগে প্রায় ১০ বছরের মধ্যে কোনো সিনিয়র জাতীয় দল সামলানোর অভিজ্ঞতা দে লা ফুয়েন্তের ছিল না। স্পেনের বিভিন্ন পর্যায়ের বয়সভিত্তিক দল সামলেছেন। আর এনরিকের বিদায়ের পর বিশ্লেষকদের ভাবনা ছিল, স্পেন জাতীয় দলের জন্য দরকার অভিজ্ঞ কোনো কোচ, যিনি দীর্ঘ সময় ধরে ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত জাভি ও ইনিয়েস্তাদের সেই সোনালি প্রজন্মের মতো আরেকটি প্রজন্ম উপহার দিতে পারবেন।

দে লা ফুয়েন্তে কেমন পেরেছেন, সেটা পরিসংখ্যানই বলে দিচ্ছে।

প্রথম মেয়াদে ২০২৪ ইউরো পর্যন্ত দায়িত্ব পেয়েছিলেন দে লা ফুয়েন্তে। এর মধ্যে স্পেনকে জেতান ২০২৩ নেশনস লিগ এবং ২০২৪ ইউরো। পুরস্কার হিসেবে তাঁর সঙ্গে ২০২৮ ইউরো পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ায় স্পেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রে গত জুলাইয়ে স্পেনকে বিশ্বকাপ জেতানোর পর দে লা ফুয়েন্তের আরও পুরস্কার পাওয়ার কথা ছিল। সেটাই দিল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

গত জুলাইয়ে স্পেনকে বিশ্বকাপ জেতান দে লা ফুয়েন্তে
রয়টার্স

দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তির মেয়াদ আরও ছয় বছর বাড়িয়েছে আরএফইএফ। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩২ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ পর্যন্ত স্পেন কোচের দায়িত্বে থাকছেন দে লা ফুয়েন্তে। আজ মাদ্রিদে কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ চুক্তির আনুষ্ঠানিক অনুমোদন দেয় আরএফইএফ। বিশ্বকাপ চলাকালে দুই পক্ষের মধ্যে নতুন চুক্তি নিয়ে সম্মতি হয়েছিল। এ নিয়ে আজ সংবাদ সম্মেলনে কথা বলবেন দে লা ফুয়েন্তে ও আরএফইএফ সভাপতি রাফায়েল লুজান।

আরও পড়ুন

স্পেনের কোনো প্রধান কোচের জন্য এটিই সবচেয়ে দীর্ঘমেয়াদি চুক্তির রেকর্ড। নতুন এ চুক্তিতে দে লা ফুয়েন্তে আগামী তিনটি বড় টুর্নামেন্টে স্পেনের ডাগআউটে থাকবেন—২০২৮ ইউরো, ২০৩০ বিশ্বকাপ এবং তুরস্ক ও ২০৩২ ইউরো। বার্তা সংস্থা রয়টার্স আরএফইএফের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানিয়েছে, নতুন চুক্তিতে ৬৫ বছর বয়সী দে লা ফুয়েন্তের বেতন উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হয়েছে।

স্পেনকে তিনটি ট্রফি—নেশনস লিগ, বিশ্বকাপ, ইউরো জেতানো দে লা ফুয়েন্তে শুধু ২০২৫ নেশনস লিগ শিরোপাটি জিততে পারেননি। সেই ফাইনালে পেনাল্টি শুটআউটে পর্তুগালের কাছে হেরে যায় স্পেন।

স্পেনের কোচ হিসেবে এখন পর্যন্ত ৫০ ম্যাচে দে লা ফুয়েন্তে ৩৮ জয় পেয়েছেন, ড্র ১০টি এবং হার ২ ম্যাচে। দুটি হারের একটি স্কটল্যান্ডের বিপক্ষে, যা প্রতিযোগিতামূলক ফুটবলে দে লা ফুয়েন্তের একমাত্র হার। অন্যটি লন্ডনে কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে। আন্তর্জাতিক ফুটবলে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ৩৮ ম্যাচ অপরাজিত রয়েছে স্পেন।